×

চট্টগ্রাম

সাগরের ঢেউয়ে প্রাণ গেল ছাত্রের

Icon

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৫:৪৮ পিএম

সাগরের ঢেউয়ে প্রাণ গেল ছাত্রের

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র সৈকতে ভ্রমণে এসে সাগরের পানিতে তলিয়ে গিয়ে মো. মেরাজ (৩২) নামে এক ছাত্র পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১ মে) সন্ধ্যা ছয়টার সময় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সী বিচে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থী মো. মেরাজ চট্টগ্রাম ওমরগণি এমইএস কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র ছিলেন। তিনি চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ী এলাকার গাজী ডিপো বাই-লেইন নিবাসী মোশারফ আলীর ছেলে।

জানা যায়, শুক্রবার বিকেলে মেরাজ ও সাব্বির চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সৈকতে বেড়াতে আসেন। একপর্যায়ে দুই বন্ধু মিলে সৈকতের ফেরিঘাট এলাকার শেষ সীমানায় জোয়ারের পানিতে সাঁতার কাটতে নামেন। সাঁতার কাটার সময় মেরাজ হঠাৎ গভীর পানিতে তলিয়ে যেতে শুরু করলে সাব্বির তাকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু উত্তাল স্রোতের টানে সাব্বিরও নিয়ন্ত্রণ হারিয়ে বিপদে পড়েন।

প্রায় ৩০ মিনিট নিখোঁজ থাকার পর স্থানীয়দের সহায়তায় তাদের দু’জনকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারের পর সাব্বিরের জ্ঞান ফিরলেও মেরাজ অচেতন অবস্থায় ছিলেন। দ্রুত তাদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মেরাজকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে প্রতিদিন শত শত পর্যটকের সমাগম ঘটে। তবে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বরাবরই উপেক্ষিত। অভিযোগ রয়েছে, সৈকতের যে স্থানে দুই বন্ধু সাঁতার কাটতে নেমেছিলেন, সেখানে একটি প্রভাবশালী মহল ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন করে বড় বড় গর্তের সৃষ্টি করেছে।

সৈকতের ড্রেজিং করা ওই বিপজ্জনক স্থানগুলোতে কোনো ধরনের সতর্কবার্তা বা বিপদ সংকেত না থাকায় পর্যটকরা প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছেন। সাঁতার না জানা এই দুই বন্ধু জোয়ারের সময় অজান্তেই ড্রেজিং করা গভীর গর্তের মধ্যে পড়ে যান এবং স্রোতের টানে আর উঠে আসতে পারেননি। 

স্থানীয়দের মতে, ওই স্থানগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সতর্ক সংকেত থাকলে এমন মর্মান্তিক প্রাণহানি এড়ানো সম্ভব হতো।

‎উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, মোহাম্মদ মেহেরাজ নামের এক পর্যটককে সন্ধ্যার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কিন্তু তিনি আগেই মারা যান। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিসি সম্মেলনের আলোচনায় ৪৯৮ প্রস্তাব

ডিসি সম্মেলনের আলোচনায় ৪৯৮ প্রস্তাব

বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করছে ভারত

বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করছে ভারত

বার্সায় হ্যান্সি ফ্লিকের নতুন চুক্তি

বার্সায় হ্যান্সি ফ্লিকের নতুন চুক্তি

মালিকপক্ষও গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে

তথ্যমন্ত্রী মালিকপক্ষও গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App