×

মধ্যপ্রাচ্য

যৌথ বিমান হামলায় ইরানের সাত কমান্ডার নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৮:৪৮ এএম

যৌথ বিমান হামলায় ইরানের সাত কমান্ডার নিহত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বিমান হামলায় ইরানের অন্তত সাতজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

নিহতদের মধ্যে অন্যতম হলেন প্যারামিলিটারি বাসিজ ফোর্সের মেজর জেনারেল শাহিদ মোহাম্মদ সিরাজী। তিনি ইরানের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ড অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সামরিক কৌশল নির্ধারণ ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাপনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

এছাড়া নিহত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল শাহিদ সালেহ আসাদী। তিনি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের গোয়েন্দা শাখার উপপ্রধান ছিলেন। গোয়েন্দা তৎপরতা ও সামরিক তথ্য সমন্বয়ের দায়িত্বে থাকা এ কর্মকর্তা সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন বলে ইরানি সূত্রগুলোর দাবি।

আরো পড়ুন : যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি

তবে হামলায় নিহত বাকি পাঁচ কর্মকর্তার নাম ও পদবি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ইরান সরকার এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশে সময় নিচ্ছে বলে জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাও একই তথ্য উদ্ধৃত করে জানিয়েছে, হামলার পর ইরানের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে। বিশ্লেষকদের মতে, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মৃত্যু দেশটির প্রতিরক্ষা কাঠামোয় বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং এর জেরে সংঘাত আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে সাম্প্রতিক বিমান হামলাগুলোকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। ইরান ইতোমধ্যে পাল্টা প্রতিক্রিয়া শুরু করেছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অতিরিক্ত সচিবদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

অতিরিক্ত সচিবদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ১৭৭ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ১৭৭ জন হজযাত্রী

অলিম্পিককে ছাড়িয়ে সর্বোচ্চ আয়ের পথে ফিফা

অলিম্পিককে ছাড়িয়ে সর্বোচ্চ আয়ের পথে ফিফা

ভোরের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে ঢাকাবাসী

ভোরের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে ঢাকাবাসী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App