×

মধ্যপ্রাচ্য

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে দুবাই, দোহা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৩:১৬ পিএম

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে দুবাই, দোহা!

ছবি : সংগৃহীত

প্রত্যাঘাতের ঘোষণা আগেই দিয়েছিল তেহরান। সেই হুঁশিয়ারির বাস্তবায়ন শুরু করেছে ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে পশ্চিম এশিয়ার বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। ফলে পুরো অঞ্চলজুড়ে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, রোববার (১ মার্চ) সকালে দুবাই ও দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ওই এলাকাগুলোতে থাকা ইসরায়েল ও মার্কিন সামরিক স্থাপনাই তাদের লক্ষ্যবস্তু। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার চেষ্টা হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। পরিস্থিতির প্রেক্ষিতে বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়েছে বিভিন্ন সূত্রে।

শনিবার রাতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুবাইয়ের প্রতীকী স্থাপনা বুর্জ খলিফা খালি করে দেওয়া হয়। দুবাই ও দোহায় সীমিত আকারে শুরু হওয়া এই হামলা আরো তীব্র হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইরানের সামরিক বাহিনী। এক বিবৃতিতে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস জানায়, পরিকল্পিত পাল্টা অভিযানের অংশ হিসেবেই এসব হামলা চালানো হচ্ছে। এরপর থেকে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হানছে বিভিন্ন লক্ষ্যবস্তুতে।

আরো পড়ুন : হামলার জন্য কেন শনিবার ভোরকেই বেছে নিয়েছিল ‍যুক্তরাষ্ট্র-ইসরায়েল?

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে আকাশে আগুনের গোলা ও প্রতিরক্ষা ব্যবস্থায় মাঝআকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস হওয়ার দৃশ্য দেখা গেছে। তবে এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

প্রেক্ষাপটে রয়েছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান পরমাণু আলোচনা। আলোচনার মধ্যেই প্রথমে ইসরায়েল, পরে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়। শনিবার দিনভর যৌথ অভিযানে তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা হয়। এর জবাব দিতেই পশ্চিম এশিয়াজুড়ে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান।

শনিবার দুপুর থেকেই দুবাইয়ের পাম জুমেইরাহ এলাকায় বিস্ফোরণের খবর নিশ্চিত করে স্থানীয় কর্তৃপক্ষ। একই সময়ে কুয়েত, কাতার, বাহরাইন, ইরাক, সৌদি আরব ও জর্ডনেও সামরিক সতর্কতা জারি করা হয়। এসব দেশে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে, আর সেসব ঘাঁটিকেই নিশানা করে হামলা চালানোর ঘোষণা দেয় তেহরান। রোববারও সেই হামলা অব্যাহত রয়েছে।

এরই মধ্যে রোববার সকালে খবর আসে, যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই অভিযানে প্রাণ হারান ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও রেভলিউশনারি গার্ড বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তা। এই ঘটনাকে কেন্দ্র করেই ইরান সর্বাত্মক পাল্টা হামলার পথে হেঁটেছে বলে বিশ্লেষকদের ধারণা।

সব মিলিয়ে, পাল্টাপাল্টি হামলায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। আঞ্চলিক এই সংঘাত আরো বিস্তৃত আকার নেবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা: প্রতিমন্ত্রী

বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা: প্রতিমন্ত্রী

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App