×

মধ্যপ্রাচ্য

হামলার জন্য কেন শনিবার ভোরকেই বেছে নিয়েছিল ‍যুক্তরাষ্ট্র-ইসরায়েল?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৩:০৪ পিএম

হামলার জন্য কেন শনিবার ভোরকেই বেছে নিয়েছিল ‍যুক্তরাষ্ট্র-ইসরায়েল?

ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে কম্পাউন্ডে অবস্থান করছিলেন, সেখানে শনিবার ভোরেই প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানের ওই এলাকা ছিল উচ্চ নিরাপত্তাবেষ্টিত। তা সত্ত্বেও নিরাপত্তা বলয় ভেদ করে লক্ষ্যভেদী হামলা চালানো হয়। কেন ঠিক ওই দিন ও ভোরের সময়টি বেছে নেওয়া হলো, তা নিয়ে আন্তর্জাতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, এর নেপথ্যে ছিল গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য।

একটি মার্কিন প্রশাসনিক সূত্রের বরাতে সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় তেহরানে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা ছিল খামেনির। তবে ইসরায়েলি গোয়েন্দারা জানতে পারেন, বৈঠকটি আসলে সন্ধ্যায় নয়, সকালে অনুষ্ঠিত হওয়ার কথা। এই তথ্য পাওয়ার পরই হামলার সময়সূচি এগিয়ে আনা হয় বলে দাবি করা হয়েছে। যদিও বৈঠকের সুনির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি।

সংবাদ সংস্থা রয়টার্স জানায়, গোয়েন্দা তথ্য হাতে আসার পর আর দেরি করেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার ভোরেই খামেনেইয়ের কম্পাউন্ডে প্রথম হামলা চালানো হয়। উপগ্রহচিত্রে দেখা গেছে, হামলায় তাঁর বাসভবন ও দপ্তর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, ভোরে নিজ দপ্তরে কাজ করার সময় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন খামেনি। একই হামলায় তাঁর কন্যা, জামাতা ও নাতনিও প্রাণ হারান।

আরো পড়ুন : যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন আয়াতুল্লাহ আলী খামেনি

বিশ্লেষকদের মতে, হামলার সময় হিসেবে ভোর বেছে নেওয়ার পেছনে কৌশলগত কারণ থাকতে পারে। আশঙ্কা ছিল, সুযোগ পেলে খামেনেই নিরাপদ বাঙ্কারে আশ্রয় নিতে পারেন। তাই তাঁকে প্রতিক্রিয়া জানানোর সুযোগ না দিয়েই দ্রুত আঘাত হানার সিদ্ধান্ত নেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।

হামলার পরপরই তেহরান পাল্টা জবাব দেয়। ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েল, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, জর্ডন ও কুয়েতে হামলা চালায়। ইরান আগে থেকেই সতর্ক করে দিয়েছিল, তাদের ওপর আক্রমণ হলে পশ্চিম এশিয়ায় যেখানে যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত হবে। সেই হুমকির বাস্তবায়ন শুরু হয়েছে বলে দাবি করা হচ্ছে।

এদিকে খামেনেইয়ের মৃত্যুর পরও পরিস্থিতি শান্ত হওয়ার লক্ষণ নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে স্থিতিশীলতা ফেরাতে আরো অন্তত এক সপ্তাহ বোমাবর্ষণ চলবে। একই ধরনের কঠোর অবস্থান নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

হাসনাত আবদুল্লাহ ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

জ্বালানি মন্ত্রী জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App