×

জাতীয়

সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩১ পিএম

 সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বৈধ ৪৯ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৯ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান জানান, 'তফসিল অনুযায়ী আগামী ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। তবে জোটগুলোর একাধিক প্রার্থী না থাকায় অধিকাংশ প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।'

তিনি আরো জানান, 'মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়ন জমা দেওয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমেরটি গ্রহণ করা হয়নি। যাচাই-বাছাই শেষে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন মোট ৪৯ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে।'

এদিকে, নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে আদালতের নির্দেশ থাকলেও এখনো রায়ের কপি হাতে না পাওয়ায় এ বিষয়ে কার্যক্রম শুরু করেনি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, রায় হাতে পেলেই তা বাস্তবায়ন করা হবে এবং এ বিষয়ে আপিলে যাবে না ইসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বিগত সরকার’

অর্থমন্ত্রী ‘বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বিগত সরকার’

ট্রাম্পকে সাবমেরিনের ঘণ্টা উপহার দিলেন ব্রিটেনের রাজা

ট্রাম্পকে সাবমেরিনের ঘণ্টা উপহার দিলেন ব্রিটেনের রাজা

৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

হামের উপসর্গ নিয়ে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালেই ৭৩ রোগী ভর্তি

হামের উপসর্গ নিয়ে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালেই ৭৩ রোগী ভর্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App