×

মধ্যপ্রাচ্য

ইরান-ইসরায়েল যুদ্ধ

ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলি হামলায় ৪০ শিক্ষার্থী নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম

ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলি হামলায় ৪০ শিক্ষার্থী নিহত

ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলে মেয়েদের একটি স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এ কথা জানিয়েছে। এর আগে জানানো হয়েছিল, মিনাব শহরের ওই বিদ্যালয় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত হন। সূত্র: আল জাজিরা

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইসরায়েলি হামলায় ইরানের একটি স্কুলে এ পর্যন্ত ৪০ ছাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে অবস্থিত একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েল হামলা চালায়। এতে আরও বলা হয়েছে যে হামলায় ৪০ জন ছাত্রী নিহত হয়েছে।

শনিবার সকালে ইরানজুড়ে আবারও হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরে পাল্টা হামলা চালিয়েছে তেহরান।

এদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের রাজধানী তেলাবিসহ কুয়েত-বাহরাইন-আবুধাবিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জরুরি সতর্কতা জারি করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি নাগরিকদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের প্রধান কার্যালয় অবস্থিত।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংকটে ধৈর্য্য-বিচক্ষণতার জন্য রাষ্ট্রপতিকে সুদানের প্রধানমন্ত্রীর সাধুবাদ

লন্ডনে সাক্ষাৎ সংকটে ধৈর্য্য-বিচক্ষণতার জন্য রাষ্ট্রপতিকে সুদানের প্রধানমন্ত্রীর সাধুবাদ

জামায়াত নেতার বাড়ি থেকে সরকারি চাল জব্দ

জামায়াত নেতার বাড়ি থেকে সরকারি চাল জব্দ

চলতি সপ্তাহে তিন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

চলতি সপ্তাহে তিন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বে গাফিলতিও দুর্নীতির অংশ

ডেপুটি স্পিকার শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বে গাফিলতিও দুর্নীতির অংশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App