×

মধ্যপ্রাচ্য

ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩ পিএম

ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

ছবি : সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক জরুরি বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই অভিযানের ঘোষণা দেন। ইরানের দিক থেকে বড় ধরনের কোনো হামলার আশঙ্কা থেকে ইসরায়েল আগেভাগেই এই পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে।

ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের বিশ্ববিদ্যালয় স্ট্রিট ও জুমহুরি এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। আল জাজিরার এক রিপোর্টার জানান, কিছু ক্ষেপণাস্ত্র আকাশে উঠতে দেখা গেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ জানিয়েছেন, ইসরায়েল রাষ্ট্র ইরানের বিরুদ্ধে একটি প্রি-এম্পটিভ (প্রতিরোধমূলক) হামলা চালিয়েছে যাতে ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার ওপর ঝুঁকি সৃষ্টি করা হ্রাস করা যায়।

এই হামলার ব্যাপ্তি বা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও, মধ্যপ্রাচ্যে এই ঘটনা এক ভয়াবহ যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে।

এদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় কঠোর সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরো পড়ুন : মার্কিন শর্ত মানতে রাজি নয় ইরান, সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনা নিয়ে তিনি মোটেও সন্তুষ্ট নন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতির প্রেক্ষাপটে তার এই বক্তব্য যুদ্ধের আশঙ্কাকে আরো জোরালো করেছে। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান আমাদের শর্ত মানতে রাজি নয়, যা মোটেও সুখকর নয়। আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি, তবে তারা পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না, এটা নিশ্চিত।

সম্ভাব্য যুদ্ধঝুঁকি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যুদ্ধে সব সময়ই ভালো-মন্দের ঝুঁকি থাকে। আমাদের সেনাবাহিনী বিশ্বের সেরা। আমি তাদের ব্যবহার করতে চাই না, তবে কখনও কখনও তা প্রয়োজন হয়ে পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লঞ্চের সঙ্গে সংঘর্ষে বালুবাহী বাল্কহেড ডুবে গেছে

লঞ্চের সঙ্গে সংঘর্ষে বালুবাহী বাল্কহেড ডুবে গেছে

‘বাথরুমে নকল পেলেও প্রতিষ্ঠান প্রধানকে জবাবদিহি করতে হবে’

‘বাথরুমে নকল পেলেও প্রতিষ্ঠান প্রধানকে জবাবদিহি করতে হবে’

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী ‘গলা কাটা বাচা’ গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী ‘গলা কাটা বাচা’ গ্রেপ্তার

খোলা বাজারে তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা

খোলা বাজারে তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App