×

মধ্যপ্রাচ্য

সিরিয়া থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭ এএম

সিরিয়া থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

সিরিয়া থেকে নিজেদের সব সেনা ধাপে ধাপে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি মার্কিন সামরিক ঘাঁটি খালি করে তা সিরিয়ার সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি রয়েছে, যেগুলো এক যুগ আগে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস-এর উত্থানের সময় স্থাপন করা হয়েছিল।

সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের আমলে শুরু হওয়া গৃহযুদ্ধের প্রেক্ষাপটে ২০১৪ সালে আইএস দ্রুত শক্তিশালী হয়ে ওঠে। অল্প সময়ের মধ্যেই তারা সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ অঞ্চল দখল করে তথাকথিত খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয়।

আইএসকে দমন করতে ২০১৪ সালে সিরিয়ায় প্রায় ২ হাজার সেনা মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। বর্তমানে বিভিন্ন ঘাঁটিতে প্রায় ১ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। সিদ্ধান্ত অনুযায়ী তাদের সবাইকে পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হবে।

আরো পড়ুন : যুক্তরাষ্ট্রের ভিসা কোনো অধিকার নয় : রুবিও

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, আইএস এখনো বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। গোষ্ঠীটিকে নির্মূল করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ এবং মধ্যপ্রাচ্যে আইএসের যেকোনো হুমকির জবাব দিতে মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে।

তিনি আরো জানান, আইএসের উত্থানের সময় সিরীয় সরকারকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র সেনা পাঠিয়েছিল। তবে বর্তমানে সিরিয়ায় তুলনামূলকভাবে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আইএসের হুমকিও আগের মতো শক্তিশালী নয়। সেই বিবেচনায় সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে একটি সেনাদল ফিরিয়ে আনা হয়েছে এবং সংশ্লিষ্ট ঘাঁটি সিরিয়ার সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিখোঁজ মার্কিন ক্রুকে ধরিয়ে দিলে ৬৬ হাজার ডলার পুরস্কার ঘোষণা

নিখোঁজ মার্কিন ক্রুকে ধরিয়ে দিলে ৬৬ হাজার ডলার পুরস্কার ঘোষণা

রাজধানীতে ট্রাক চাপায় রিকশাচালক ও আরোহী নিহত

রাজধানীতে ট্রাক চাপায় রিকশাচালক ও আরোহী নিহত

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

রুদ্ধশ্বাস অভিযান মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App