×

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ভিসা কোনো অধিকার নয় : রুবিও

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৫ পিএম

যুক্তরাষ্ট্রের ভিসা কোনো অধিকার নয় : রুবিও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভিসা কোনো অধিকার নয়, এটি কেবল দেশটিতে প্রবেশের অনুমতি পত্র। যারা দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে, তাদের ভিসা বাতিল করার ক্ষমতা ওয়াশিংটনের রয়েছে। এই সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) হাঙ্গেরি সফরে গিয়ে রাজধানী বুদাপেস্টে দেশটির প্রেসিডেন্ট ভিক্টর অর্বানের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন রুবিও।

রুবিও বলেন, ভিসা কোনো অধিকার নয়, কেউই স্বাভাবিকভাবেই ভিসা পাওয়ার যোগ্য নয়। এটি কেবল যুক্তরাষ্ট্রে পর্যটক, শিক্ষার্থী বা সাংবাদিক হিসেবে প্রবেশের সুযোগ। কিন্তু কেউ যদি দেশের নিরাপত্তা বা জাতীয় স্বার্থবিরোধী কাজ করে, আমরা ভিসা বাতিল করব।

আরো পড়ুন : এপস্টেইন নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হিলারির

তিনি জানান, যদি কোনো আবেদনকারীর বিষয়ে জানা যায় যে তিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও জাতীয় স্বার্থবিরোধী কার্যক্রমে যুক্ত, সেক্ষেত্রে তাকে ভিসা দেওয়া হবে না।

তিনি আরো জানিয়েছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ৭০টির বেশি দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞা কারণ এসব দেশের নাগরিক দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে এসে দেশের নিয়মিত সুযোগ-সুবিধা গ্রহণ করছে, যা গ্রহণযোগ্য নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

শনিবার যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ

শনিবার যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ

ঢাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি, ভ্যাপসা গরমের আভাস

ঢাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি, ভ্যাপসা গরমের আভাস

পুরান ঢাকায় ‘যুবদল কর্মীকে’ গুলি

পুরান ঢাকায় ‘যুবদল কর্মীকে’ গুলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App