×

মধ্যপ্রাচ্য

ইরানে বড় সামরিক অভিযানের ভাবনা ট্রাম্পের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম

ইরানে বড় সামরিক অভিযানের ভাবনা ট্রাম্পের

ছবি : সংগৃহীত

ইরানে বড় ধরনের সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পরমাণু কার্যক্রম ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে প্রাথমিক আলোচনা হলেও তা ব্যর্থ হওয়ায় এখন হামলার বিকল্প বিবেচনায় নিচ্ছে ওয়াশিংটন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানকে দ্রুত চুক্তিতে আসার আহ্বান জানান। হুমকির সুরে তিনি বলেন, ইরান কোনো ধরনের পারমাণবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। একই সঙ্গে তিনি জানান, ইরানের উদ্দেশে যুক্তরাষ্ট্রের একটি বিশাল নৌবহর রওনা হয়েছে এবং সময় দ্রুত ফুরিয়ে আসছে।

আরো পড়ুন : ইরানে যুদ্ধ নিয়ে এবার তুরস্কের হুঁশিয়ারি

ট্রাম্প তার পোস্টে আরো উল্লেখ করেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে গত বছরের জুনে ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে যে হামলা চালানো হয়েছিল, এবার তার চেয়েও বড় হামলা পরিচালনা করা হবে।

উল্লেখ্য, গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। ওই সময় থেকেই বিক্ষোভকারীদের সহায়তার অজুহাতে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে আসছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড এবং সোলার প্যানেল

দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড এবং সোলার প্যানেল

তামিম ইকবালের বিসিবি অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

তামিম ইকবালের বিসিবি অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

‘প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্বামী-স্ত্রীর নয়, বন্ধুত্বের’

‘প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্বামী-স্ত্রীর নয়, বন্ধুত্বের’

মে দিবস সামনে রেখে জাতীয় শ্রমিকধারার প্রদীপ প্রজ্জ্বলন ও সমাবেশ

মে দিবস সামনে রেখে জাতীয় শ্রমিকধারার প্রদীপ প্রজ্জ্বলন ও সমাবেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App