×

গণমাধ্যম

ডিআরইউ সদস্যদের জন্য জ্বালানি তেল সরবরাহ ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৯:৫২ এএম

ডিআরইউ সদস্যদের জন্য জ্বালানি তেল সরবরাহ ঘোষণা

ছবি : সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দিয়েছেন রমনা পেট্রোল পাম্পের মালিক এবং বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হক। 

বুধবার (২৫ মার্চ) বেলা ৩টা থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত (জ্বালানি মজুত থাকা সাপেক্ষে) ডিআরইউ সদস্যরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

নাজমুল হক জানান, পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের নিয়মিত মাঠপর্যায়ে কাজ করতে হয়। তাদের নিজস্ব যানবাহনে যাতায়াতকে সহজ ও নির্বিঘ্ন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো পড়ুন : আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

তিনি বলেন, নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে রিপোর্টার্স ইউনিটির সদস্যরা এই সুবিধা পাবেন। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা জানানো হবে।

বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন মনে করে, এ উদ্যোগ ডিআরইউ সদস্যদের কার্যক্রমকে আরো গতিশীল করবে এবং পেশাগত দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখবে।

রমনা পেট্রোল পাম্পে গিয়ে নিজ পরিচয় দিয়ে এবং মো. নাজমুল হকের ঘোষণার বিষয়টি উল্লেখ করে ডিআরইউ সদস্যরা জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর

চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর

ঈদের পর স্বাস্থ্যখাতে কঠোর নজরদারি শুরু

স্বাস্থ্যমন্ত্রী ঈদের পর স্বাস্থ্যখাতে কঠোর নজরদারি শুরু

তেল না পেয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ক্ষোভ

তেল না পেয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ক্ষোভ

দেশজুড়ে তেলের সংকট, বন্ধ পেট্রল পাম্প

দেশজুড়ে তেলের সংকট, বন্ধ পেট্রল পাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App