আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৯:১৬ এএম
ছবি: সংগৃহীত
দেশের বাজারে বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভালো মানের বা ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
গত বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, সকালে স্বর্ণের এ নতুন দাম নির্ধারণ করেন এবং একই দিন সকাল ১০ টা থেকে নির্ধারিত এ নতুন দাম কার্যকর হয়। এরপর আর দাম বৃদ্ধি বা না কমার ফলে আজ বুধবার (১৩ মে) বাজারে একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত বুধবার সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভস্বস্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
