×

আইন-বিচার

২ মামলায় জামিন পেলেন আসাদুজ্জামান নূর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:৩৪ পিএম

২ মামলায় জামিন পেলেন আসাদুজ্জামান নূর

ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রবিবার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদনের বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এই আদেশ দেন।

আদালতে আসাদুজ্জামান নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

এর আগে মিরপুর থানায় দায়ের করা সিয়াম সরদার হত্যা মামলায় আসাদুজ্জামান নূর ও সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।

আরো পড়ুন : দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় সিয়াম সরদার নামে ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের বাবা সোহাগ সরদার বাদী হয়ে গত ১২ সেপ্টেম্বর মামলাটি করেন। সেই মামলায় আসাদুজ্জামান নূরের নামও রয়েছে। তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে পুলিশ।

পরদিন ১৬ সেপ্টেম্বর মিরপুর থানার হত্যা মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন ওই আদেশ দিয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নৃশংসতায় জনমনে আতংক

নৃশংসতায় জনমনে আতংক

‘সিগারেট জ্বালাতে’ গিয়ে বিস্ফোরণ, এক পরিবারের ৫ জন দগ্ধ

‘সিগারেট জ্বালাতে’ গিয়ে বিস্ফোরণ, এক পরিবারের ৫ জন দগ্ধ

মা দিবসের প্রচলন শুরু হয়েছিলো যেভাবে

মা দিবসের প্রচলন শুরু হয়েছিলো যেভাবে

চ্যাটজিপিটিতে মানুষ সবচেয়ে বেশি যা জিজ্ঞেস করে

চ্যাটজিপিটিতে মানুষ সবচেয়ে বেশি যা জিজ্ঞেস করে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App