×

আইন-বিচার

‘ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৬:৫৫ পিএম

‘ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই’

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান কার্যক্রম নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলার মতো বিষয় তিনি খুঁজে পাননি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (৪ মে) বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এখন পর্যন্ত বর্তমান ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার মতো কোনো দিক পাওয়া যায়নি। যদি ভবিষ্যতে এমন কিছু পাওয়া যায়, তাহলে তা অবশ্যই দেখা হবে। তবে বিভিন্ন মামলা নিয়ে যাচাই-বাছাই চলমান রয়েছে। তিনি বলেন, অপরাধ প্রমাণিত হলে বিচারই মূল বিষয়, মামলার সংখ্যা নয়। ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

তিনি আরও জানান, আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর তিনি প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন। সেখানে কার্যক্রমের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয় এবং সেগুলো আইনি ও প্রশাসনিকভাবে কীভাবে সমাধান করা যায়, তা নিয়েও মতবিনিময় হয়েছে।

প্রসিকিউশনের বিতর্কিত কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে পদক্ষেপ নিয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশে প্রধান বিচারপতির সিদ্ধান্ত প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এটি প্রশাসনিক সিদ্ধান্ত, বিচারিক নয়। প্রধান বিচারপতি কেন এ সিদ্ধান্ত নিয়েছেন তা তার বিষয়। তবে সাংবাদিকদের উদ্বেগ তিনি অবগত আছেন এবং বিষয়টি পুনর্বিবেচনার আশা প্রকাশ করেন।

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিমসহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউইয়র্কে হয়ে গেলো তিনদিনের ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’

নিউইয়র্কে হয়ে গেলো তিনদিনের ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’

যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক সীমানা ছাড়িয়ে যাবে যুদ্ধ

যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক সীমানা ছাড়িয়ে যাবে যুদ্ধ

টাকার প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

টাকার প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

কলকাতায় বসছে যৌথ নদী কমিশনের বৈঠক

কলকাতায় বসছে যৌথ নদী কমিশনের বৈঠক আলোচনার কেন্দ্রে গঙ্গার পানিবণ্টন চুক্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App