×

আইন-বিচার

হাদি হত্যার বিচার নিয়ে যে বার্তা দিলো ইনকিলাব মঞ্চ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:০৮ পিএম

হাদি হত্যার বিচার নিয়ে যে বার্তা দিলো ইনকিলাব মঞ্চ

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের অভিযোগ, ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার হলেও, মূল পরিকল্পনাকারী ও সহায়তাকারীরা গ্রেফতার হয়নি। এছাড়া হাদি হত্যার বিচার নিয়ে বর্তমান প্রশাসনের প্রতি আস্থা নেই জানিয়ে এ বিষয়ে জাতিসংঘের মাধ্যমে পৃথক তদন্তেরও দাবি জানায় সংগঠনটি।

সোমবার (৯ মার্চ) বিকেলে শাহবাগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এসব কথা বলেন।

হাদি হত্যার বিষয়ে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার এ হত্যার বিচার চেয়ে জাতিসংঘের কাছে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। তাই নিরপেক্ষতার স্বার্থে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘের কাছে বিচার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কেও জনগণকে অবহিত করার দাবি জানান তিনি।

এছাড়া সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের কটূক্তি এবং পুলিশের আচরণ নিয়ে বিভ্রান্তি তৈরির কারণে বিচার প্রক্রিয়ার ওপর তাদের আস্থা নেই জানিয়ে দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে সংগঠনটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন আর্জেন্টাইন তারকা

প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন আর্জেন্টাইন তারকা

মন্ত্রীর পাশে বসা নিয়ে যুবদল নেতাদের হাতাহাতি

মন্ত্রীর পাশে বসা নিয়ে যুবদল নেতাদের হাতাহাতি

বেলুন অপসারণের পর মেট্রোরেল চলাচল শুরু

বেলুন অপসারণের পর মেট্রোরেল চলাচল শুরু

নববর্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নববর্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App