×

আইন-বিচার

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ পিএম

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

দেশের গণমাধ্যম ও সামাজিক যোগোযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর আগে, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে প্রসিকিউশনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করে প্রসিকিউশন টিম।

সম্প্রতি সামাজিক যোগোযোগমাধ্যমে ভারত থেকে অন্তবর্তী সরকারকে নিয়ে নানা কটুক্তি করেছেন শেখ হাসিনা, যা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রসিকিউশন বলছে, যে সমস্ত হেইট স্পিচ দিচ্ছেন সরকার তা বন্ধেই এ আবেদন। 

এর আগে গত ১৮ নভেম্বর জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৭ ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে হবে। 

আরো পড়ুন : শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারতকে অবহিত করা হবে: ড. ইউনূস

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নৃশংসতায় জনমনে আতংক

নৃশংসতায় জনমনে আতংক

‘সিগারেট জ্বালাতে’ গিয়ে বিস্ফোরণ, এক পরিবারের ৫ জন দগ্ধ

‘সিগারেট জ্বালাতে’ গিয়ে বিস্ফোরণ, এক পরিবারের ৫ জন দগ্ধ

মা দিবসের প্রচলন শুরু হয়েছিলো যেভাবে

মা দিবসের প্রচলন শুরু হয়েছিলো যেভাবে

চ্যাটজিপিটিতে মানুষ সবচেয়ে বেশি যা জিজ্ঞেস করে

চ্যাটজিপিটিতে মানুষ সবচেয়ে বেশি যা জিজ্ঞেস করে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App