×

আইন-বিচার

সোনারগাঁওয়ে দুই মামলায় হাসিনা-রেহেনা ও ৩ সাংবাদিকসহ আসামি ৬১০

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৩ পিএম

সোনারগাঁওয়ে দুই মামলায় হাসিনা-রেহেনা ও ৩ সাংবাদিকসহ আসামি ৬১০

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে এক যুবককে গুলি করে পঙ্গু ও গুলি করে আহত করার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে দুইটি মামলা করা হয়েছে। 

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে ও বিকেলে সোনারগাঁও থানায় এ মামলা দুটি রুজু করা হয়। মামলায় শেখ হাসিনা ছাড়াও ৩২০ জনের নাম উল্লেখ ও ২৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

আসামিদের মধ্যে অন্যান্যরা হলেন, চলচ্চিত্র অভিনেত্রী অরুনা বিশ্বাস, নাট্য অভিনেত্রী রোকেয়া প্রাচী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, শেখ রেহেনা, সজিব ওয়াজেদ জয়, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসরাম, ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, স্থানীয় সাংবাদিক নুরুনবী জনি ও হাবিবুর রহমান হাবিব।

এছাড়া এ মামলায় নারায়ণগঞ্জের সোনারগাঁও ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ নিরীহ জনসাধারণকেও আসামি করা হয়েছে।

আরো পড়ুন: ডাকাতিতে বাঁধা দেয়ায় বৃদ্ধকে কুপিয়ে খুন, গ্রেপ্তার ৩

সোনারগাঁও থানার ওসি এম এ আব্দুল বারী দুইটি মামলা হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে কোন নিরপরাধ ব্যক্তিদের কোন হয়রানি করা হবে না।

মামলার বাদী সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর গ্রামের রুহুল আমিন (৩৯) এজাহারে উল্লেখ করেন, আসামিরা পরস্পর যোগসাজশে গত ২০ জুলাই সোনারগাঁওয়ের কাঁচপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে বাদীকে গুলি করে মারাত্মকভাবে আহত করে। তিনি বর্তমানে পঙ্গুত্ব বরণ করে আছেন। অন্যদিকে জামপুর ইউনিয়নের উটমা গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর (৪০) এজাহারে উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে আসামিরা পরস্পর যোগসাজশে গত ১৯ জুলাই সোনারগাঁওয়ের কাঁচপুরে গুলি করে আহত করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App