×

সারাদেশ

ডাকাতিতে বাধা দেয়ায় বৃদ্ধকে কুপিয়ে খুন, গ্রেপ্তার ৩

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৯ পিএম

ডাকাতিতে বাধা দেয়ায় বৃদ্ধকে কুপিয়ে খুন, গ্রেপ্তার ৩

ছবি: ভোরের কাগজ

নাটোরের গুরুদাসপুরে ডাকাতি করার সময় বাঁধা দেয়ায় হারেজ আলী (৮০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে খুন করা হয়েছে। এসময় আহত হয়েছে হারেজ আলীর স্ত্রী হোলেদা বেগম (৭০)। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ আগস্ট) ভোররাত চারটার দিকে উপজেলা বৃ-চাপিলা গ্রামে এই ঘটনা ঘটে। হারেজ আলী বৃ-চাপিলা গ্রামে বাসিন্দা। স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন।

ওই ঘটনায় বৃ-চাপিলা আদর্শ গ্রামের মমিন আলীর ছেলে সুমন আলী (৩০), ইউসুফ আলীর ছেলে মাসুদ রানা (৩২), মোজাম হোসেনের ছেলে মনিরুল ইসলামকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

আরো পড়ুন: আশুলিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ১ নারী শ্রমিক নিহত, আহত ৩

চাপিলা ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন বলেন, হারেজ আলী এক ছেলে কামাল হোসেন বিদেশে থাকেন। আরেক ছেলে খাঁজা আলী আলাদা বাড়িতে বসবাস করেন। সোমবার রাত ৯টার দিকে তারা ঘুমিয়ে পরে। ভোর রাতের দিকে মই দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে অস্ত্র দেখিয়ে ডাকাতির চেষ্টা করে চারজন যুবক। বৃদ্ধ দম্পতি বাধা দিলে দুইজনকেই কুপিয়ে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলেই বৃদ্ধর মৃত্যু হয়। এলাকাবাসীরা এগিয়ে এসে হোলেদা বেগম উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

গুরুদাসপুর থানার পরিদর্শক উজ্জ্বল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলমান রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App