×

আইন-বিচার

সাংবাদিক হত্যা

শেখ হাসিনা-কাদেরসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৮ পিএম

শেখ হাসিনা-কাদেরসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদী হাসানকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে মেহেদীর বাবা মোশাররফ হোসেন মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে যাত্রাবাড়ী থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন।

এর আগে গত ১৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীর কাজলায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কাছে গুলিতে সাংবাদিক মেহেদী হাসান নিহত হন। এ ঘটনার পর শেখ হাসিনা সরকার থাকাকালে পুলিশ বিএনপি, জামায়াত শিবিরের তাণ্ডবে মেহেদী হাসান মারা গেছেন উল্লেখ করে যাত্রাবাড়ী থানায় মামলা করে। সরকার পতনের পর রিজিয়া বেগম নামের এক নারী মেহেদী হাসানের খালা দাবি করে গত ২৫ আগস্ট শেখ হাসিনাসহ ৩৪ জনের নামে মামলা করেন।

আরো পড়ুন: শেখ হাসিনা, কাদেরের বিরুদ্ধে দুটি হত্যা মামলা

এ বিষয়ে মামলার বাদী মোশাররফ হোসেন বলেন, আমি মামলার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু তার আগেই একজন নারী মামলা করে গেছেন। তাকে আমরা চিনি না। আদালতকে গিয়ে বলি, আমি আমার ছেলে হত্যার মামলার বাদী হতে চাই। পরে আদালত ওই নারীর মামলা স্থগিত করেন। পুলিশের মামলাটাও স্থগিত করেছেন। আমার মামলা গ্রহণ করে যাত্রাবাড়ী থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মেহেদীর বাবার করা মামলার বাকি আসামিদের মধ্যে অন্যতম হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ির সারি মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না?’

‘পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ির সারি মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না?’

৩৮ ডিগ্রি ছাড়িয়েছে চুয়াডাঙ্গার তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

৩৮ ডিগ্রি ছাড়িয়েছে চুয়াডাঙ্গার তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

আর্টেমিস-২ এর চার নভোচারীর পরিচয়

আর্টেমিস-২ এর চার নভোচারীর পরিচয়

আদানির সঙ্গে চুক্তি সংশোধনের বিবেচনাধীন

সংসদে বিদ্যুৎমন্ত্রী আদানির সঙ্গে চুক্তি সংশোধনের বিবেচনাধীন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App