×

আইন-বিচার

সোহাগ হত্যা

রিমান্ড শেষে সাবেক হুইপ ফিরোজ কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম

রিমান্ড শেষে সাবেক হুইপ ফিরোজ কারাগারে

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলি করে ভাটারা থানা এলাকায় সোহাগ মিয়া (১৬) নামের এক কিশোর হত্যা মামলায় সাবেক হুইপ আ স ম ফিরোজকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এ আদেশ দেন।

এর আগে এদিন ফিরোজকে দ্বিতীয় দফার রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এসময় বিএনপির আইনজীবী রিমান্ডের জোর দাবি জানান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো পড়ুন: বিডিআর বিদ্রোহ মামলা: ১৭ স্পেশাল পিপির নিয়োগ বাতিল

এর আগে গত ২৪ আগস্ট সাবেক হুইপ আ স ম ফিরোজকে প্রথম দফায় ৭ দিনের ও পরবর্তীতে গত ৩১ আগস্ট দ্বিতীয় দফায় তাকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়। গত ২৩ আগস্ট রাতে ঢাকার বনানী এলাকা থেকে ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ। 

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেলে ভাটারা থানাধীন ফরাজী হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হয় সোহাগ মিয়া। এ ঘটনায় ২০ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯১ জনকে আসামি করে নিহতের বাবা শাফায়েত হোসেন ভাটারা থানায় হত্যা মামলা করেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চীনা দূতাবাসের উপহার নিজেদের বলে প্রচার জামায়াতের, দূতাবাসের প্রতিবাদ

চীনা দূতাবাসের উপহার নিজেদের বলে প্রচার জামায়াতের, দূতাবাসের প্রতিবাদ

ঈদ কবে? বৃহস্পতিবার বসছে চাঁদ দেখা কমিটি

ঈদ কবে? বৃহস্পতিবার বসছে চাঁদ দেখা কমিটি

কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের ফলাফল প্রকাশ

কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের ফলাফল প্রকাশ

‘যুদ্ধ না শান্তি : কোন পথে বিশ্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন

‘যুদ্ধ না শান্তি : কোন পথে বিশ্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App