×

আইন-বিচার

কোটা আন্দোলনে মৃত্যু

বিচারবিভাগীয় তদন্ত কমিশনের কার্যক্রম শুরুর তারিখ জানা গেলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৭:৩২ পিএম

বিচারবিভাগীয় তদন্ত কমিশনের কার্যক্রম শুরুর তারিখ জানা গেলো

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনায় আগামী ৫ আগস্ট থেকে সরকার গঠিত বিচারবিভাগীয় তদন্ত কমিশনের কার্যক্রম শুরু হবে। 

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে সুপ্রিমকোর্ট মেডিয়েশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিচার বিভাগীয় তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।

আরো পড়ুন: সহিংসতার তদন্তে তিন বিচারপতির সমন্বয়ে কমিশন গঠন

রংপুরে নিহত আবু সাইদের মৃত্যুর ঘটনায় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে। এরপর পর্যায়ক্রমে রংপুরে সাজ্জাদ হোসেন, মোসলেম উদ্দিন মিলন, মো. মানিক মিয়া, মো. মেরাজুল ইসলাম ও আব্দুল্লাহ আল তাহেরের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিশন সাক্ষ্যগ্রহণ করবেন। একইভাবে সারাদেশে সংঘটিত ঘটনায় এ কমিশন তদন্ত করবে। 

এর আগে, বৃহস্পতিবার দুপুরে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন গঠন করে গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এই গেজেট প্রকাশ করে।

সংবাদ সম্মেলনে কমিশনের অন্য দুই সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী উপস্থিত ছিলেন।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

ইসি মাছউদ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

ওমানের উপকূলে তেল ট্যাংকারে আগুন, ২৪ ভারতীয় উদ্ধার

ওমানের উপকূলে তেল ট্যাংকারে আগুন, ২৪ ভারতীয় উদ্ধার

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App