×

খুলনা

জলবায়ু বিপর্যয় রুখতে কয়রায় রাজপথে তরুণরা, পরিবেশবান্ধব জ্বালানির দাবি

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৫:১৪ পিএম

জলবায়ু বিপর্যয় রুখতে কয়রায় রাজপথে তরুণরা, পরিবেশবান্ধব জ্বালানির দাবি

ছবি: সংগৃহীত

উপকূলবর্তী খুলনার কয়রায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালন করেছেন স্থানীয় তরুণ ও পরিবেশকর্মীরা। 

শুক্রবার (৮ মে) সকাল ১০টায় ইয়ুথ ল্যাব ও ইয়ুথ ফর সুন্দরবন কয়রার যৌথ উদ্যোগে কাটকাটা গ্রামের নিকটবর্তী নদীর চর ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড হাতে জলবায়ুর সুবিচার, উপকূলবাসীর অধিকার, জীবাশ্ম জ্বালানি রোধ করি, সৌর ও বায়ু শক্তিতে ভবিষ্যৎ গড়ি, সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের মূল দাবি ছিলো— বাংলাদেশে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুৎ মহাপরিকল্পনা বাস্তবায়ন।

ইয়ুথ ল্যাবের কয়রা প্রতিনিধি রাসেল আহাম্মেদ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও এ অঞ্চলে জীবাশ্ম জ্বালানিনির্ভর প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে, যা পরিবেশের জন্য হুমকি।

ইয়ুথ ফর সুন্দরবনের প্রতিনিধি নিরাপদ মুন্ডা বলেন, জলবায়ুর সুবিচার উপকূলবাসীর অধিকার। তিনি সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এসময় সুব্রত মুন্ডা, মনিরুল ইসলাম, সবুজ, সঞ্জয় বাইন, জাকি, আমিনুর ইসলাম ও নয়ন মন্ডলসহ অনেকে বক্তব্য দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বাণী

পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বাণী

হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

ডোপ পরীক্ষা না দিয়ে বিপদে ভারতের দুই তারকা ক্রিকেটার

ডোপ পরীক্ষা না দিয়ে বিপদে ভারতের দুই তারকা ক্রিকেটার

হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে

স্বাস্থ্য সচিব হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App