×

খুলনা

এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:১১ পিএম

এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী

ছবি : সংগৃহীত

আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। যশোর শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন।

এর মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ১৪৪ জন পরীক্ষার্থী অতিরিক্ত সময় ও শ্রুতিলেখক সুবিধা পাবে বলে জানা গেছে। এর মধ্যে ১২২ জন পরীক্ষার্থী শুধুমাত্র অতিরিক্ত ৪৫ মিনিট সময় পাবে এবং ২২ জন পরীক্ষার্থী শ্রুতিলেখকসহ অতিরিক্ত সময় পাবে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিটি বিষয়ের পরীক্ষা তিন ঘণ্টার হলেও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৪৫ মিনিট সময় দেওয়ার বিধান রয়েছে। তিনি বলেন, সাধারণ নিয়ম অনুযায়ী প্রতি ঘণ্টায় অতিরিক্ত ১৫ মিনিট সময় পাওয়ার সুযোগ রয়েছে।

তিনি আরও জানান, যারা লিখতে অক্ষম তাদের জন্য শ্রুতিলেখক ব্যবহারের সুযোগ রয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর দুই ক্যাটাগরিতে মোট ১৪৪ জন শিক্ষার্থী বিশেষ সুবিধার জন্য আবেদন করে। যাচাই-বাছাই শেষে সবাইকে প্রয়োজন অনুযায়ী সুবিধা প্রদান করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯

কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯

রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধান পাকার মুখে পোকার হানা, ফসল রক্ষায় মরিয়া কৃষি অফিস

ধান পাকার মুখে পোকার হানা, ফসল রক্ষায় মরিয়া কৃষি অফিস

চীন সফরে ঢাকা ছাড়লেন বিএনপি মহাসচিব

চীন সফরে ঢাকা ছাড়লেন বিএনপি মহাসচিব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App