×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে আট শিশু নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:০২ পিএম

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে আট শিশু নিহত

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভেপোর্ট শহরে এক ভয়াবহ বন্দুক হামলায় আট শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের দাবি, পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্ট স্থানীয় পুলিশ প্রশাসনের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।

শ্রেভেপোর্ট পুলিশ প্রধান ওয়েন স্মিথ জানিয়েছেন, স্থানীয় সময় আজ রোববার সকাল ৬টার দিকে এই গুলির ঘটনা ঘটে। নিহত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে। ঘটনার নৃশংসতা বর্ণনা করতে গিয়ে স্মিথ বলেন, 'এটি এমন এক ভয়াবহ দৃশ্য যা আমাদের অধিকাংশ মানুষ আগে কখনো দেখেনি।'

পুলিশের দেওয়া তথ্যমতে, হামলায় মোট ১০ জন গুলিবিদ্ধ হয়েছিলেন। ঘটনার পরপরই হামলাকারী বন্দুকধারী গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় গুলিবিনিময়ে ওই বন্দুকধারীও নিহত হন।

পুলিশ প্রধান স্মিথ নিশ্চিত করেছেন যে, নিহত শিশুদের মধ্যে কয়েকজন ওই বন্দুকধারীর সরাসরি আত্মীয় ছিল। তবে ঠিক কী কারণে বা কোন পরিস্থিতির জেরে এমন নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। লুইজিয়ানা স্টেট পুলিশ ইতিমধ্যে এই ঘটনার তদন্তভার গ্রহণ করেছে।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, তারা বর্তমানে ঘটনাস্থল থেকে বিস্তারিত তথ্য ও আলামত সংগ্রহ করছেন। স্টেট পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানানো হয়েছে, যদি কারও কাছে এই ঘটনার কোনো ছবি, ভিডিও বা গুরুত্বপূর্ণ তথ্য থাকে, তবে তা যেন দ্রুত গোয়েন্দা বিভাগের সঙ্গে শেয়ার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দৌলতপুরে 'পীর' হত্যায় ছাত্রদলকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৌলতপুরে 'পীর' হত্যায় ছাত্রদলকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯

কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯

রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App