×

খুলনা

মহম্মদপুরে ইয়াবাসহ আটক ৭

Icon

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পিএম

মহম্মদপুরে ইয়াবাসহ আটক ৭

ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুরে ইয়াবাসহ সাত জনকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন- বড়রিয়া গ্রামের আবু বক্কারের ছেলে সাগর, ধোয়াইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে মামুন, গরীব শেখের ছেলে নুর ইসলাম, দুলাল শেখের ছেলে সুমন, হারুন শেখের ছেলে রাকিব, বেজড়া গ্রামের আবু তালেব শেখের ছেলে রিয়াজ, এবং একই গ্রামের রব মুন্সির ছেলে মুলজার। 

জানা যায়, অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল ও জরিমানা প্রদান করা হয়। 

সূত্র জানায়, আটককৃতদের মধ্যে সাগরকে তিন মাস এবং মুলজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহা: শাহানুর জামান।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে। মাদক নির্মূলে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

হাসনাত আবদুল্লাহ ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

জ্বালানি মন্ত্রী জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App