×

অপরাধ

ভোরের কাগজের সাংবাদিক সেবিকা দেবনাথের বাসায় চুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পিএম

ভোরের কাগজের সাংবাদিক সেবিকা দেবনাথের বাসায় চুরি

ছবি : ভোরের কাগজ

রাজধানীর ওয়ারী থানার অধীনে গোপীবাগ এলাকায় এক সাংবাদিকের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোর ঘরের আলমারি ও ওয়ারড্রব ভেঙে প্রায় নগদ ৬ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

বুধবার (১ এপ্রিল) বিকেলে এই চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক সেবিকা দেবনাথ দৈনিক ভোরের কাগজের সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে কর্মরত। 

জানা গেছে, সেবিকা দেবনাথের বাসা ৪৯/১ আর কে মিশন রোডের জয়ফা ভিলার ৫ তলায়। অফিসের উদ্দেশে বাসা থেকে বের হয়ে গেলে এ সুযোগে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়।

ভুক্তভোগী সেবিকা দেবনাথ বলেন, আমি দুপুর ২টার দিকে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হই। পরে মোবাইলে ফোন করে ছোট ভাই জানায় বাসায় চুরি হয়েছে। আমার লন্ডন প্রবাসী বোন কিছু টাকা পাঠিয়েছিল। এছাড়া বাসায় কিছু সঞ্চিত অর্থ ছিল। সব মিলিয়ে প্রায় ৬ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।

তিনি আরো জানান, তার ছোট ভাই দেবাশীষ দেবনাথ অফিস থেকে বাসায় ফিরে দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ঘরে ঢুকে আলমারি ও ওয়ারড্রপ ভাঙা অবস্থায় দেখতে পান। এছাড়াও ঘর অগোছালো ছিল। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চাওয়া হয়।

এ বিষয়ে ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) কাউসার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে একজন ব্যক্তিকে ভবনের ওপরের দিকে উঠতে দেখা যায়। তবে নামার সময় তার মাথা ও মুখ তোয়ালে দিয়ে ঢাকা ছিল। ধারণা করা হচ্ছে, ফুটেজে দেখা ব্যক্তিই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেয়নি ইরান

যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেয়নি ইরান

সংকটের মধ্যে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

সংকটের মধ্যে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

ইসরায়েলের ভুলে যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র

ইসমাইল বাঘাই ইসরায়েলের ভুলে যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র

তেহরানজুড়ে ‘ব্যাপক’ হামলার দাবি ইসরায়েলের

তেহরানজুড়ে ‘ব্যাপক’ হামলার দাবি ইসরায়েলের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App