×

চাকরির খবর

১৩ হাজার ৫৯৯ শিক্ষক নিয়োগ, আবেদন করবেন যেভাবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ এএম

১৩ হাজার ৫৯৯ শিক্ষক নিয়োগ, আবেদন করবেন যেভাবে

ছবি : সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপারসহ ১৩ হাজার ৫৯৯টি প্রশাসনিক পদে ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬’-এর অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে এ প্রক্রিয়া।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।

আরো পড়ুন: ৪৫ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্টে নিয়োগ বিজ্ঞপ্তি

আরো পড়ুন: ৭০ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ দিচ্ছে ভিভো বাংলাদেশ

নতুন প্রকাশিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ অনুযায়ী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্ল্যাটফর্ম হালনাগাদের সুবিধার্থে এই সময়সূচি পুনর্নির্ধারণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএর পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৩ ফেব্রুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে গত ২ ফেব্রুয়ারি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর-সংশ্লিষ্ট নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ প্রকাশ করা হয়েছে। জারি করা এই নতুন নীতিমালার আলোকে এনটিআরসিএর নিয়োগ পরীক্ষার অনলাইন আবেদন গ্রহণের প্ল্যাটফর্মটি হালনাগাদ করার কাজ বর্তমানে চলমান।

এনটিআরসিএর তথ্য অনুযায়ী, মাউশির স্কুল ও কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে মোট ১০ হাজার ২৭৮টি শূন্য পদ রয়েছে। এর মধ্যে স্নাতক (পাস) কলেজে অধ্যক্ষ ৫৮৪, উপাধ্যক্ষ ৬২৭টি। উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ পদে শূন্য পদ রয়েছে ৭৬৮টি। মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ ৩ হাজার ৯২৩টি এবং সহকারী প্রধান শিক্ষকের পদ ৩ হাজার ৮৭২টি।

এ ছাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ রয়েছে ৫০৪টি।

মাদ্রাসা অধিদপ্তরের আওতাধীন কামিল মাদ্রাসার অধ্যক্ষের শূন্য পদ ৩৪টি এবং উপাধ্যক্ষ পদে শূন্য রয়েছে ৫৩টি। ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ পদ ২০২টি, ফাজিলের উপাধ্যক্ষ পদ ৩৪৩টি, আলিমের অধ্যক্ষ পদ শূন্য ২১৯টি, উপাধ্যক্ষ পদ ৩৭৭টি। এ ছাড়া দাখিল মাদ্রাসায় সুপার পদ শূন্য ৮৯১টি এবং সহকারী সুপারের ১ হাজার চারটি শূন্য পদ রয়েছে। সব মিলিয়ে মাদ্রাসায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপারের শূন্য পদ ৩ হাজার ১৩১টি।

অন্যদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য অধ্যক্ষ পদ ১১০টি, ভোকেশনালে শূন্য সুপার পদ ৪০টি এবং সহকারী সুপার ৪০টি। সব মিলিয়ে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠানপ্রধান পদ শূন্য ১৯০টি।

অপর এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানায়, যোগ্য ও আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে এনটিআরসিএর ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইটে।

আবেদনের নিয়মাবলি

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রার্থীকে নিজের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী যে পদে আবেদন করার যোগ্যতা রয়েছে, সেই পদের বাটন নির্বাচন করে ফরম পূরণ করতে হবে।

এ ছাড়া আবেদনপত্রে সদ্য তোলা রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, সাদা ব্যাকগ্রাউন্ড) এবং নিজ স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল) স্ক্যান করে আপলোড করতে হবে।

সঠিকভাবে আবেদনপত্র দাখিলের পর একটি ইউজার আইডি পাবেন প্রার্থীরা। ওই ইউজার আইডি ব্যবহার করে যেকোনো টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুই ধাপে এসএমএসের মাধ্যমে ৩৫০ টাকা ফি জমা দিতে হবে। আবেদন ফরম জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে ট্রাক চাপায় রিকশাচালক ও আরোহী নিহত

রাজধানীতে ট্রাক চাপায় রিকশাচালক ও আরোহী নিহত

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

রুদ্ধশ্বাস অভিযান মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App