×

ঢাকা

রাজধানীতে ট্রাক চাপায় রিকশাচালক ও আরোহী নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১১:২০ এএম

রাজধানীতে ট্রাক চাপায় রিকশাচালক ও আরোহী নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে ট্রাকের চাপায় ২ জন নিহত হয়েছেন। নিহত ব্যাক্তিদের মধ্যে দুইজনই পুরুষ এবং তাদের বয়স আনুমানিক ৪০ থেকে ৫০-এর মধ্যে। তবে এখনো পর্যন্ত তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (০৩ এপ্রিল) দিবাগত রাতে ঘটনাটি ঘটে। 

পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর রাত ২টায় চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।  

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত দুইজনের মৃতদেহ দুটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে অবগত করা হয়েছে। 

পথচারী খায়রুল ও হৃদয় জানিয়েছেন, দক্ষিণ যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় একটি ট্রাক রিকশাকে চাপা দেয়। এতে দুইজন নিহত হন। তাদের ধারণা, নিহত দুইজন রিকশাচালক ও আরোহী। স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুষ্টিয়ায় হামে আরো ২ শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় হামে আরো ২ শিশুর মৃত্যু

অনুমাননির্ভর সংবাদ প্রকাশ না করার আহ্বান তথ্যমন্ত্রীর

অনুমাননির্ভর সংবাদ প্রকাশ না করার আহ্বান তথ্যমন্ত্রীর

চট্টগ্রামে ৩৫ দিনে বাতিল ২৪৫ আন্তর্জাতিক ফ্লাইট

মধ্যপ্রাচ্য সংঘাত চট্টগ্রামে ৩৫ দিনে বাতিল ২৪৫ আন্তর্জাতিক ফ্লাইট

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ১৯ মে

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ১৯ মে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App