×

জামায়াত

ফেসবুক পেজ ফেরত পেয়েই ভোট চাইলেন আমির হামজা

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৭ পিএম

ফেসবুক পেজ ফেরত পেয়েই ভোট চাইলেন আমির হামজা

ছবি: সংগৃহীত

নিজের ভেরিফাইড ফেসবুক পেজ ফেরত পেয়েই ভোট চেয়ে ভিডিও আপলোড করেছেন কুষ্টিয়া ৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে এই ভিডিও আপলোড করেন তিনি। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায় প্রিয় কুষ্টিয়াবাসী নির্বাচনি প্রচারণায় আমরা দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে আপনাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি। মানুষ হিসাবে আমাদের সীমাবদ্ধতা থাকায় আমরা প্রত্যেকের বাড়িতে হয়তো যেতে পারিনি। এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে এবং আমার জন্য দোয়া করে আমার সাথে থাকবেন।

সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ জামান জানান, নির্বাচন বিধিমালা ২০২৫ এর ১৮ বিধি অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে সাতটার পর থেকে অফলাইন এবং অনলাইনে নির্বাচনী প্রচার প্রচারণায় নিষেধাজ্ঞা রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত পাঁচ ফেব্রুয়ারি আমির হামজার ভেরিফাইড ফেসবুক পেজটি অপসারণ করে মেটা। পাঁচ দিন পর আজ মঙ্গলবার সকালের দিকে নিজের ফেসবুকের অফিসিয়াল পেজ ফেরত পেয়েছেন তিনি।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

প্রধানমন্ত্রীর বাণী শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App