×

আন্তর্জাতিক

ভারতের ১০ নাবিককে মুক্তি দিলো ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৫:১৩ পিএম

ভারতের ১০ নাবিককে মুক্তি দিলো ইরান

ছবি- সংগৃহীত

ইরানে দীর্ঘ প্রায় ১০ মাস বন্দি থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন ১০ জন ভারতীয় নাবিক। ভারতের শিপিং কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইসরায়েল। ২০২৫ সালের জুলাই মাসে একটি তেলবাহী জাহাজসহ তাদের আটক করেছিল ইরান।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অব শিপিং জানায়, এমভি হারবার ফিনিক্স নামের জাহাজটি জাস্ক বন্দরের কাছে আটক করার সময় ওই নাবিকদের আটক, গ্রেফতার ও কারাবন্দি করা হয়। দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর তাদের মুক্তি দেওয়া হয়েছে এবং তারা নিরাপদে পরিবারের কাছে ফিরে গেছেন।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নাবিকদের দ্রুত দেশে ফিরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভারত ও ইরানের মধ্যে জ্বালানি ও কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের হলেও, ভারত একই সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলে।

বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে তেল পরিবহনকে ঘিরে প্রায়ই জাহাজ আটক ও নিরাপত্তা ইস্যু দেখা দেয়, যার কারণে অনেক সময় কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করতে হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার

শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার

পদ্মা সেতুতে গাড়ির ঢল, ২৪ ঘণ্টায় টোল রেকর্ড আদায়

পদ্মা সেতুতে গাড়ির ঢল, ২৪ ঘণ্টায় টোল রেকর্ড আদায়

হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৬০

হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৬০

গাজায় ইসরায়েলের হামলায় হামাসের শীর্ষ সামরিক নেতা নিহত

গাজায় ইসরায়েলের হামলায় হামাসের শীর্ষ সামরিক নেতা নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App