×

আন্তর্জাতিক

ইবোলার টিকা তৈরিতে লাগতে পারে ৯ মাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:১৭ পিএম

ইবোলার টিকা তৈরিতে লাগতে পারে ৯ মাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ছবি- সংগৃহীত

প্রাণঘাতী ইবোলা ভাইরাসের টিকা তৈরি করতে অন্তত ৯ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত বুধবার (২০ মে) জেনেভায় ডব্লিউএইচওর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার উপদেষ্টা ড. ভাসি মূর্তি এ তথ্য জানান।

তিনি বলেন, ইবোলা ভাইরাসের ‘বুন্ডিবুগিও’ প্রজাতির বিরুদ্ধে দুটি সম্ভাব্য ‘ক্যান্ডিডেট ভ্যাকসিন’ বা টিকা তৈরি করা হচ্ছে। তবে এগুলোর কোনোটিরই এখন পর্যন্ত ক্লিনিক্যাল ট্রায়াল বা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ সম্পন্ন হয়নি।

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ইবোলা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসুস এক বিবৃতিতে জানিয়েছেন, কঙ্গোতে এ পর্যন্ত ইবোলার উপসর্গে ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও প্রায় ৬০০ জনের শরীরে এই ভাইরাসের উপসর্গ শনাক্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে ড. ভাসি মূর্তি জানান, কঙ্গোতে উপসর্গ দেখা দেওয়া ব্যক্তিদের মধ্যে ৫১ জনের শরীরে ইবোলা সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া প্রতিবেশী দেশ উগান্ডাতেও এখন পর্যন্ত ২ জন ইবোলায় আক্রান্ত হয়েছেন।

কঙ্গোতে ইবোলার এই বিধ্বংসী প্রাদুর্ভাবের কারণে গত ১৭ মে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে ডব্লিউএইচও। তবে সংস্থাটি আশ্বস্ত করে বলেছে, ইবোলার এই প্রাদুর্ভাব এখনো বৈশ্বিক মহামারি পর্যায়ে পৌঁছায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা

বজ্রপাতে ফসলের মাঠেই প্রাণ গেল দাদা-নাতির

বজ্রপাতে ফসলের মাঠেই প্রাণ গেল দাদা-নাতির

‘অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি’

‘অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি’

রাশিয়ায় ভয়াবহ হামলা, জ্বলছে একের পর এক তেল শোধনাগার

রাশিয়ায় ভয়াবহ হামলা, জ্বলছে একের পর এক তেল শোধনাগার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App