×

আন্তর্জাতিক

এক ই-মেইলে ৮ হাজার কর্মী ছাঁটাই করল মেটা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:১৪ পিএম

এক ই-মেইলে ৮ হাজার কর্মী ছাঁটাই করল মেটা

ছবি- সংগৃহীত

প্রথমে একটি সাধারণ নির্দেশনা দিয়ে বলা হয় ‘আজ বাসা থেকে কাজ করুন।’ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন অঞ্চলের কর্মীদের অফিসে আসতে বারণ করা হয়েছিল। ফলে অফিসে কোনো আলোচনা, গুঞ্জন বা করিডোরে দৃশ্যমান উদ্বেগ ছিল না। কিন্তু এর পরই শুরু হয় ছাঁটাইয়ের ই-মেইল আসা।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই শুরু করেছে। এটি তাদের মোট কর্মশক্তির প্রায় ১০ শতাংশ। প্রথম ছাঁটাইয়ের বার্তাটি আসে সিঙ্গাপুর অফিস থেকে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুরে ক্ষতিগ্রস্ত কর্মীরা স্থানীয় সময় ভোর চারটায় ই-মেইল পান। বিভিন্ন টাইম জোন অনুযায়ী ধাপে ধাপে এই নোটিশ পাঠানো হচ্ছে।

এই প্রক্রিয়ার আগে মেটার কর্মী সংখ্যা ছিল প্রায় ৭৮ হাজার। এখন হাজার হাজার কর্মী চাকরি হারাচ্ছেন এবং আরও হাজার হাজার কর্মীকে অন্যত্র স্থানান্তর করা হচ্ছে। মেটার প্রধান মানবসম্পদ কর্মকর্তা জানেল গেইল এক অভ্যন্তরীণ বার্তায় জানান, ৭ হাজার কর্মীকে নতুন এআই-নির্ভর দলে পুনর্বিন্যাস করা হবে।

একই সঙ্গে প্রায় ৬ হাজার খালি পদ বাতিল ও ব্যবস্থাপনার বিভিন্ন স্তর কমানো হচ্ছে। জানেল গেইল বলেন, ছোট টিম ও ফ্ল্যাট কাঠামো নিয়ে এখন দ্রুত এবং আরও বেশি দায়িত্বশীলভাবে কাজ করা সম্ভব।

গত মাসে তথ্য ফাঁস হওয়ার পরই মেটা এই ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছিল। এতে কোম্পানির ভেতরে কর্মীদের মনোবল মারাত্মকভাবে ভেঙে পড়ে। জানা গেছে, আনুষ্ঠানিক ঘোষণার আগেই কিছু কর্মী বিনামূল্যে পাওয়া স্ন্যাক্স এবং অতিরিক্ত ল্যাপটপ চার্জার সংগ্রহ করতে শুরু করেছিলেন।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ইতিমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) কোম্পানির প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন। এ বছর মেটা ১২৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা করেছে, যার বড় অংশই যাবে এআই খাতে।

শুধু মেটাই নয়, প্রযুক্তি খাতজুড়ে এখন একই প্রবণতা দেখা যাচ্ছে। সিসকো সিস্টেমস গত সপ্তাহে ৪ হাজার কর্মী ছাঁটাই করেছে। এ ছাড়া মাইক্রোসফট, অ্যামাজন, ডিজনি এবং এএসএমএল-ও কর্মী ছাঁটাই বা স্বেচ্ছা অবসরের ঘোষণা দিয়েছে। এর আগে গত এপ্রিল মাসে ওরাকল বিভিন্ন দেশে ভোরবেলার ই-মেইলের মাধ্যমে আনুমানিক ২০ থেকে ৩০ হাজার কর্মী ছাঁটাই করেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা

বজ্রপাতে ফসলের মাঠেই প্রাণ গেল দাদা-নাতির

বজ্রপাতে ফসলের মাঠেই প্রাণ গেল দাদা-নাতির

‘অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি’

‘অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি’

রাশিয়ায় ভয়াবহ হামলা, জ্বলছে একের পর এক তেল শোধনাগার

রাশিয়ায় ভয়াবহ হামলা, জ্বলছে একের পর এক তেল শোধনাগার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App