×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের যে জবাব দিল ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৮:২২ পিএম

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের যে জবাব দিল ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। পাকিস্তানের মাধ্যমে পাঠানো সেই জবাবে তেহরান মূলত তিনটি প্রধান দাবি উত্থাপন করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই প্রস্তাবকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছেন।

আজ সোমবার (১১ মে) সাপ্তাহিক ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘আমরা বাড়তি কোনো সুযোগ-সুবিধা চাইনি। কেবল ইরানের বৈধ অধিকারগুলো দাবি করেছি।’

বাঘাই জানান, তেহরানের দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে—পুরো অঞ্চলে অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়া এবং বিদেশি ব্যাংকগুলোতে আটকে রাখা ইরানি জনগণের বিপুল সম্পদ অবমুক্ত করা।

হরমুজ প্রণালিতে বহুজাতিক জোট গঠনের তৎপরতা নিয়ে ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করেছেন ইসমাইল বাঘাই। তিনি বলেন, এমন কোনো সংকটে জড়ানো উচিত হবে না, যা কোনো সুফল আনবে না। এই জলপথে যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্স একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা চালাচ্ছে। তবে দেশ দুটি স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি আনুষ্ঠানিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরেই কেবল এই জোট গঠন করা হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নদী থেকে  নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

নদী থেকে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

‘সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে শিগগিরই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে’

‘সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে শিগগিরই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে’

কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের চাকায় আগুন

কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের চাকায় আগুন

ব্যবসায়ী হত্যা মামলায় কারামুক্ত এসপি ইমন

ব্যবসায়ী হত্যা মামলায় কারামুক্ত এসপি ইমন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App