×

খেলা

আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৮:৫৫ পিএম

আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

ছবি- সংগৃহীত

আইসিসির বার্ষিক হালনাগাদের পর নতুন ওয়ানডে র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। নতুন তালিকায় বাংলাদেশ তার আগের অবস্থান ধরে রেখেছে। ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরেই আছে মেহেদী হাসান মিরাজের দল।

আইসিসির নিয়ম অনুযায়ী, বার্ষিক হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলোর ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ফলের ৫০ শতাংশ পয়েন্ট হিসাব করা হয়েছে। ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

তবে আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলবে। প্রোটিয়ারা সেরা আটে থাকায় নবম স্থানে থাকা দলটির জন্যও সরাসরি বিশ্বকাপে যাওয়ার সুযোগ তৈরি হবে। এই সমীকরণে বাংলাদেশের জন্য ৯ নম্বর অবস্থানটি বেশ গুরুত্বপূর্ণ।

বর্তমানে ৯ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং ৮৪। ঠিক নিচেই থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৪। ক্যারিবীয়দের সঙ্গে বাংলাদেশের ব্যবধান এখন ১০ পয়েন্টের, যা আগে ছিল ৬। এই ব্যবধান বাড়ায় মিরাজদের সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হলো।

এদিকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে তারা এক নম্বরে। ১১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। আর ১০৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কঠোর ভিসা নীতি চালু করতে যাচ্ছে থাইল্যান্ড সরকার

কঠোর ভিসা নীতি চালু করতে যাচ্ছে থাইল্যান্ড সরকার

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

নতুন ভাইরাসের আতঙ্কে কাঁপছে বিশ্ব, আসছে হান্টাভাইরাস!

নতুন ভাইরাসের আতঙ্কে কাঁপছে বিশ্ব, আসছে হান্টাভাইরাস!

হাইকোর্টে আইভীর জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

হাইকোর্টে আইভীর জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App