×

আন্তর্জাতিক

মার্কিন অবরোধে ২১ জাহাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পিএম

মার্কিন অবরোধে ২১ জাহাজ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের জবাবে পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে ইরান, যা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে এক জটিল মোড়ে দাঁড় করিয়েছে।

বিশেষ করে, তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীসহ বিভিন্ন নৌ-পথ অবরুদ্ধ করে রাখায় বৈশ্বিক রপ্তানি বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাবে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে।

ইরানের এই নৌ-অবরোধের পাল্টা ব্যবস্থা হিসেবে ওমান উপসাগর ও পারস্য উপসাগরীয় অঞ্চলে কড়া অবস্থান নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মূলত বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বন্দর সংলগ্ন এলাকাগুলোতে সামরিক নজরদারি জোরদার করেছে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বর্তমানে অন্তত ২১টি বাণিজ্যিক জাহাজ ইরানের আরোপিত বন্দর অবরোধ মেনে চলছে। এই অবস্থান একদিকে যেমন যুদ্ধের তীব্রতা নির্দেশ করছে, অন্যদিকে বৈশ্বিক জ্বালানি ও পণ্য সরবরাহ ব্যবস্থায় এক গভীর অনিশ্চয়তা তৈরি করেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম  এক্স-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে সেন্টকম।

তারা জানিয়েছে, ‘ইরানের বন্দরে প্রবেশ বা প্রস্থান করার চেষ্টাকারী জাহাজগুলো মার্কিন বাহিনীর নির্দেশ মেনে ঘুরে ইরানে ফিরে গেছে। এখন পর্যন্ত ২১টি জাহাজ নির্দেশ মেনে গতিপথ পরিবর্তন করেছে।

১৩ই এপ্রিল থেকে শুরু হওয়া এই অবরোধটি যেকোনো দেশের জাহাজকে লক্ষ্য করে এবং এটি মূলত ইরানের বন্দর ও উপকূলীয় এলাকাগুলোকে কেন্দ্র করে আরোপিত হয়েছে।

অবরোধ শুরু হওয়ার পর থেকে চার দিনে যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, কোনো জাহাজ সামুদ্রিক বেষ্টনী লঙ্ঘন করেনি।

তেহরান এই অবরোধকে অবৈধ বলে নিন্দা করেছে এবং ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ শুক্রবার টুইটারে সতর্ক করে বলেছেন যে, এই অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী খোলা থাকবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চবিতে ‘নারায়ে তাকবির’ স্লোগানে  সংঘর্ষ, দুই শিক্ষার্থী আহত

চবিতে ‘নারায়ে তাকবির’ স্লোগানে সংঘর্ষ, দুই শিক্ষার্থী আহত

রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন

পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন

ইরান-হিজবুল্লাহ’র চাপে অনিচ্ছাকৃত যুদ্ধবিরতিতে আমেরিকা-ইসরায়েল

ইরান-হিজবুল্লাহ’র চাপে অনিচ্ছাকৃত যুদ্ধবিরতিতে আমেরিকা-ইসরায়েল

‘বাংলার জয়যাত্রা’ হরমুজ পার করতে কূটনৈতিক প্রচেষ্টা চলছে

নৌপরিবহনমন্ত্রী ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ পার করতে কূটনৈতিক প্রচেষ্টা চলছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App