×

ঢাকা

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০১:২৯ পিএম

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ২

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ২ জন হয়েছেন। এতে আহত বেড়ে ৩৫ জন হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী বাসটি সড়ক থেকে ছিটকে ৪০ ফিট গভীর খাদে পড়ে উলটে যায়।

নিহতরা হলেন, ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্ৰামে সেকেন মোল্লা ছেলে জাহাঙ্গীর মোল্লা (৪০)। তিনি  পিকআপের যাত্রী ছিলেন। এছাড়া ঢাকায় নেওয়ার পথে নেশারউদ্দিন শেখের পুত্র আলমগীর শেখ (৪০) মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টেকেরহাট থেকে ভাঙ্গাগামী বাঙ্গিবাহী একটি পিকআপের সঙ্গে ফরিদপুর থেকে বরিশালগামী শাহফরিদ পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন এবং পথে অন্য জনের মৃত্যু হয়েছে।

এ বিষয় ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, ফরিদপুর থেকে মাদারীপুরগামী শাহ ফরিদ নামের একটি বাস ও টেকেরহাট থেকে বাঙ্গী বোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ ফিট গভীর খাদে পড়ে উলটে পড়ে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনার ছেলে পৌঁছে পিকআপটি উদ্ধার করি এবং আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হসপিটালে প্রেরণ করি।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, `সকাল ৯টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি।‘

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘একটি যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশিরা যেদিন থেকে পাবেন ভারতীয় ভিসা

বাংলাদেশিরা যেদিন থেকে পাবেন ভারতীয় ভিসা

ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ২, মামলা দায়ের

ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ২, মামলা দায়ের

স্পিকারের সঙ্গে বৈঠকের পর যা বললেন প্রণয় ভার্মা

স্পিকারের সঙ্গে বৈঠকের পর যা বললেন প্রণয় ভার্মা

ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করছেন সাকিব আল হাসান

ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করছেন সাকিব আল হাসান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App