×

আন্তর্জাতিক

আব্বাস আরাগচি

ট্রাম্পের প্রতি পূর্ণ অবিশ্বাসে আলোচনায় অংশ নিচ্ছে ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পিএম

ট্রাম্পের প্রতি পূর্ণ অবিশ্বাসে আলোচনায় অংশ নিচ্ছে ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পাল্টা জবাবে উপসাগরীয় দেশগুলোতে হামলার পাশাপাশি কৌশলগত ‘হরমুজ প্রণালী’ অবরোধ করে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে। এই সংকট নিরসনে এবং ভয়াবহ যুদ্ধ থামাতে পাকিস্তানের মধ্যস্থতায় বর্তমানে যুদ্ধবিরতি সংলাপে বসেছে এই তিন দেশ।

যুক্তরাষ্ট্রের প্রতি সম্পূর্ণ অবিশ্বাস রেখেই ইরান আসন্ন আলোচনায় অংশ নিচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

শনিবার (১১ এপ্রিল) জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুলের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

আরাগচি জানিয়েছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতি সম্পূর্ণ অবিশ্বাস রেখেই তারা আসন্ন আলোচনায় অংশ নিচ্ছে।’

তিনি বলেন, ‘ইরান তার জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে তিনি ওয়াশিংটনের অতীত আচরণকে ‘প্রতিশ্রুতি ভঙ্গ’ এবং ‘কূটনৈতিক বিশ্বাসঘাতকতা’ হিসেবে উল্লেখ করেন।’

উল্লেখ্য, শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে সংলাপের টেবিল বসার আগেই ইরানের ‘পূর্ণ অবিশ্বাস’ এবং অনমনীয় অবস্থান সম্ভাব্য ফলাফল নিয়ে নতুন করে গভীর অনিশ্চয়তা তৈরি করেছে। 

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের তিক্ততা ও আস্থার সংকট এই আলোচনার সাফল্যকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুষ্টিয়ায় মাজারে হামলা, পীরের মৃত্যু

কুষ্টিয়ায় মাজারে হামলা, পীরের মৃত্যু

হাটহাজারীতে দাতারাম সড়কসহ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

হাটহাজারীতে দাতারাম সড়কসহ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

২৮ দিনে হাম আক্রান্ত হয়ে ও উপসর্গে ১৬৯ শিশুর মৃত্যু

২৮ দিনে হাম আক্রান্ত হয়ে ও উপসর্গে ১৬৯ শিশুর মৃত্যু

বিএনপি’র মনোনয়ন ফরম নিতে গিয়ে বাধার মুখে কনকচাঁপা

বিএনপি’র মনোনয়ন ফরম নিতে গিয়ে বাধার মুখে কনকচাঁপা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App