×

বিএনপি

বিএনপিকে রাবণ আখ্যা দিলেন নাহিদ ইসলাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পিএম

বিএনপিকে রাবণ আখ্যা দিলেন নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

বিএনপির তীব্র সমালোচনা করে দলটিকে ‘রাবণ’ আখ্যা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, ক্ষমতার স্বাদ পাওয়ার পর বিএনপি জনগণের রক্ত ও ত্যাগের কথা ভুলে গেছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠনের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ—আজ তারা রাবণ হয়ে গেছে।” তার দাবি, ক্ষমতায় এসে বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং গণতান্ত্রিক প্রতিশ্রুতিও রক্ষা করেনি।

তিনি আরো অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের ভোটের প্রতিফলন ঘটাতে পারেনি এবং গুরুত্বপূর্ণ সংস্কারমূলক প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করেনি। মানবাধিকার, পুলিশ সংস্কার ও বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশগুলো আইনে রূপান্তরের প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়িত হয়নি বলে দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, যারা রাজনীতিতে প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের পরিণতি ভালো হয় না এবং বর্তমান সরকারকেও সেই পরিণতির মুখোমুখি হতে হতে পারে।

তিনি জানান, শুধু সংসদে নয়, রাজপথেও আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। গণভোট, জুলাই সনদ ও শ্রমিক অধিকারসহ বিভিন্ন দাবিতে আন্দোলন জোরদার করা হবে।

সরকারকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে তিনি বলেন, জাতীয় ঐক্যের প্রয়োজনীয় সময়ে সরকার সুযোগ নষ্ট করেছে এবং এখন প্রধানমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনা উচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুলশানে শিশু-কিশোরদের পরিচ্ছন্নতা অভিযান

গুলশানে শিশু-কিশোরদের পরিচ্ছন্নতা অভিযান

পাহাড়ের টিলায় মিললো মাথার খুলি

পাহাড়ের টিলায় মিললো মাথার খুলি

বিদেশি মুদ্রাসহ জঙ্গি নেটওয়ার্কের অর্থদাতা আটক

বিদেশি মুদ্রাসহ জঙ্গি নেটওয়ার্কের অর্থদাতা আটক

জাপানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

জাপানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App