×

আন্তর্জাতিক

ভেঙে পড়ার শঙ্কায় যুক্তরাষ্ট্র–ইরানের যুদ্ধবিরতি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১১:২৪ এএম

ভেঙে পড়ার শঙ্কায় যুক্তরাষ্ট্র–ইরানের যুদ্ধবিরতি

ছবি: সংগৃহীত

ইসরায়েল ও লেবানন আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আলোচনায় বসবে। গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা এ কথা বলেছেন। তবে লেবাননে ইসরায়েলের হামলা চলতে থাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দুই সপ্তাহের যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরু হয়। মার্চের শুরুর দিকে ইরানপন্থী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের প্রতি সংহতি জানিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে। ইসরায়েল তখন লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যাপক হামলা শুরু করে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত বুধবার হামলায় তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাত্র ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে হওয়া এ হামলা যুদ্ধবিরতিকে অনিশ্চয়তায় ফেলেছে।

এদিকে, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের ক্ষেত্রে ইরানের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির সাথে মিলছে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথ সোশালে এক পোস্টে তিনি লেখেন, "হরমুজ প্রণালি দিয়ে তেল চলাচল নিশ্চিত করার ক্ষেত্রে ইরান 'খুবই খারাপ কাজ' করছে। কেউ কেউ এটিকে অসম্মানজনকও বলবেন।"

তিনি আরও বলেন, ইরান যা করছে, তা "আমাদের সঙ্গে হওয়া চুক্তিতে নেই।"

সূত্র: এএফপি

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বায়তুল মোকাররমে বাদ জুমা জামায়াতের বিক্ষোভ সমাবেশ-মিছিল

বায়তুল মোকাররমে বাদ জুমা জামায়াতের বিক্ষোভ সমাবেশ-মিছিল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে

সংসদে অর্থমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে

প্রকাশ্যে গুলি করে দুই লাখ টাকা ছিনতাই

সিসিটিভি ফুটেজ ভাইরাল প্রকাশ্যে গুলি করে দুই লাখ টাকা ছিনতাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App