×

আন্তর্জাতিক

মার্কিন সিনেটর

‘ট্রাম্প এই যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:০৬ এএম

‘ট্রাম্প এই যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন’

ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরায়েল যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন বলে মন্তব্য করেছে এক জ্যেষ্ঠ মার্কিন সিনেটর।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিয়ে ইরানে যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

সোমবার ( ১৬ মার্চ) ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধারাবাহিক কয়েকটি পোস্টে এই সতর্কবার্তা দিয়েছেন।

তিনি বলেন, ‘এই যুদ্ধ ইতিমধ্যে পুরো অঞ্চলকে সহিংসতার এক ভয়াবহ চক্রে নিক্ষেপ করেছে।’

পোস্টে মারফি লিখেছেন, ‘এটি এখন দিবালোকের মতো স্পষ্ট যে, ট্রাম্প এই যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা সম্পর্কে তিনি মারাত্মক ভুল ধারণা পোষণ করেছিলেন। পুরো অঞ্চল এখন জ্বলছে।’

তিনি বলেন, ‘প্রথম সংকটটি হরমুজ প্রণালিকে কেন্দ্র করে। এটি একটি সরু নৌপথ যার মধ্য দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের ২০ শতাংশেরও বেশি পরিবাহিত হয়।’

এই সিনেটর সতর্ক করে বলেছেন যে, ‘এই নৌপথটি অচল করে দেওয়ার বিষয়ে তেহরানের সক্ষমতাকে ওয়াশিংটন অবমূল্যায়ন করেছে।’

তিনি বলেন, ‘ট্রাম্প বিশ্বাস করেছিলেন যে ইরান হরমুজ প্রণালি বন্ধ করবে না। তিনি ভুল ছিলেন। আর এখন তেলের দাম আকাশচুম্বী হচ্ছে।’

ডেমোক্র্যাট সিনেটর বলেন, ‘ইরানের ড্রোন, স্পিডবোট এবং সামুদ্রিক মাইনের ব্যবহার এই জলপথটিকে সুরক্ষিত রাখা অত্যন্ত কঠিন করে তুলেছে।’

তিনি আরো যোগ করেন যে, ‘এসব অস্ত্র ‘নির্মূল করা সম্ভব নয়। এগুলো সংখ্যায় অনেক বেশি, সবখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে এবং লুকানো।’

মারফি বলেন, ‘এই প্রণালির মধ্য দিয়ে তেলবাহী ট্যাংকারগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাওয়া মার্কিন নৌবাহিনীকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলবে। ‘ট্রাম্প বড় ধরনের ভুল করেছেন’।’

ক্রিস বলেন, ‘দ্বিতীয় সংকটটি তৈরি হয়েছে আধুনিক যুদ্ধবিগ্রহে ড্রোনের ক্রমবর্ধমান ভূমিকা থেকে। ইরান এই অঞ্চলের তেলক্ষেত্রগুলোতে অনির্দিষ্টকাল ধরে হামলা চালিয়ে যেতে পারে, কারণ তাদের কাছে প্রচুর পরিমাণে সস্তা ও অস্ত্রশস্ত্রে সজ্জিত ড্রোন রয়েছে।’

তিনি পারস্য উপসাগরে সাম্প্রতিক হামলাগুলোর কথা উল্লেখ করেন যা জাহাজ চলাচল এবং জ্বালানি উৎপাদন ব্যাহত করেছে। তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধ ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে কীভাবে ড্রোন আধুনিক যুদ্ধবিগ্রহের ধরন বদলে দিয়েছে।’

মারফি বলেন, ‘ট্রাম্প যদি ইউক্রেন যুদ্ধের দিকে সামান্যতম মনোযোগ দিতেন, তবে তিনি লক্ষ্য করতেন যে যুদ্ধকৌশল কতটা বদলে গেছে। কিন্তু তিনি তা করেননি। আর এভাবেই তিনি চরম ভুল করেছেন।’

এদিকে চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ালে পুরো অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন তীব্র চাপের মুখে। ইসরায়েল ইতিমধ্যে ওয়াশিংটনকে সতর্ক করেছে যে, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার মজুত দ্রুত ফুরিয়ে আসছে। সিনেটর মারফি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, এই যুদ্ধ এখন কেবল নির্দিষ্ট সীমানায় সীমাবদ্ধ নেই, বরং ভৌগোলিকভাবেও বিস্তৃতি লাভ করছে।

তিনি আরো লিখেছেন, ‘একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ছে কারণ লেবাননে অবস্থিত ইরানের মিত্ররা (প্রক্সি) ইসরায়েলে এবং ইরাকের গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইসরায়েল এখন লেবাননে বড় ধরনের স্থল অভিযানের হুমকি দিচ্ছে, যা নিজেই একটি নতুন সংকটে পরিণত হতে পারে।’

তিনি সতর্ক করে দিয়েছেন যে, অন্যান্য রণাঙ্গনগুলোও শিগগিরই জ্বলে উঠতে পারে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণের আশ্বাস সেতুমন্ত্রীর

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

৭ মার্চের ভাষণ: ইতিহাস, স্মৃতি ও বর্তমানের প্রশ্ন

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App