×

যুক্তরাষ্ট্র

বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১২:৫৩ পিএম

বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু

ছবি : সংগৃহীত

বাংলাদেশসহ ১৬ দেশের উৎপাদন খাত নিয়ে বাণিজ্য তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রশাসন নতুন। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ এসেছে সর্বোচ্চ আদালত তাঁর আগের শুল্ক বাতিল করার পর। আদালত বলেছিলেন, অর্থনৈতিক জরুরি অবস্থার আড়ালে পূর্বের শুল্ক বৈধ নয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে,১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ৩০১ অনুযায়ী তদন্ত করছে প্রশাসন  এতে দেখা হবে বিদেশি শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা আছে কি না এবং বিদেশি সরকারগুলো তাদের কোম্পানিকে এমন সহায়তা দিচ্ছে কি না, যা মার্কিন কোম্পানির তুলনায় অন্যায্য সুবিধা তৈরি করে।

তদন্তের আওতায় আছে চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, নরওয়ে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, মেক্সিকো, জাপান ও ভারত।

আরো পড়ুন : জ্বালানি সংকট: মার্কিন তেলের দিকে ঝুঁকছে এশিয়া

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, মূল লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান রক্ষা করা। নতুন শুল্ক আরোপের প্রক্রিয়া সম্পন্ন হলে বৈশ্বিক অর্থনীতিতে উত্তেজনা আবার বাড়তে পারে। এছাড়া সেকশন ৩০১ এর আওতায় অন্য একটি তদন্তে জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি নিষিদ্ধ করার বিষয়ও খতিয়ে দেখা হবে।

তদন্ত দ্রুত শেষ করার জন্য প্রশাসন ১৫০ দিনের সময়সীমা মাথায় রেখে কাজ করছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ট্রাম্প ১৫ শতাংশ শুল্ক আরোপ করতে চেয়েছিলেন, যা এখনো বাস্তবায়ন হয়নি। নতুন তদন্তের ফলাফলে সম্ভাব্য নতুন শুল্ক আরোপ এবং মার্কিন-বৈশ্বিক বাণিজ্যে প্রভাব পর্যালোচনা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App