×

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েল সাদা ফসফরাস নিক্ষেপ করেছে: এইচআরডব্লিউ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১১:২৬ এএম

লেবাননে ইসরায়েল সাদা ফসফরাস নিক্ষেপ করেছে: এইচআরডব্লিউ

ছবি: সংগৃহীত

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে যে এই মাসের শুরুতে দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় ইসরায়েল সাদা ফসফরাস ব্যবহার করেছে বলে প্রমাণ রয়েছে, যা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে।

একটি নতুন প্রতিবেদনে এইচআরডব্লিউ বলেছে, তারা সাতটি ছবির সত্যতা নিশ্চিত করেছে যে যেখানে ৩ মার্চ দক্ষিণ লেবাননের ইয়োহমোরের একটি আবাসিক এলাকায় সাদা ফসফরাস যুদ্ধাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং সেখানে কমপক্ষে দুটি বাড়িতে আগুন লেগেছে।

আরো পড়ুন: দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর উপর হামলার দাবি হিজবুল্লাহর

হিউম্যান রাইটস ওয়াচের লেবাননের গবেষক রামজি কাইস বলেছেন, ‘ইসরায়েলি সেনাবাহিনীর আবাসিক এলাকায় সাদা ফসফরাসের অবৈধ ব্যবহার অত্যন্ত উদ্বেগজনক এবং বেসামরিক নাগরিকদের জন্য এর ভয়াবহ পরিণতি হবে।’

‘সাদা ফসফরাসের অগ্নিকাণ্ডের প্রভাব মৃত্যু বা নিষ্ঠুর আঘাতের কারণ হতে পারে, যার ফলে কাউকে আজীবন কষ্ট পেতে হতে পারে’ -তিনি যোগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা: প্রতিমন্ত্রী

বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা: প্রতিমন্ত্রী

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App