×

আন্তর্জাতিক

ইরানের নতুন সুপ্রিম লিডারশিপ মানতে নারাজ সাবেক সিআইএ ডিরেক্টর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৮:৩১ এএম

ইরানের নতুন সুপ্রিম লিডারশিপ মানতে নারাজ সাবেক সিআইএ ডিরেক্টর

ছবি: ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ-এর সাবেক পরিচালক ডেভিড প্রেট্রেয়াস বলেছেন, ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নির্বাচিত হওয়ার বিষয়টি দুঃখজনক।

রোববার (৮ মার্চ) তিনি সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ‘আমরা ধারণা করছি, তার বাবা যা ছিলেন, তিনি সেটিই হবেন। তিনি খুবই কট্টরপন্থি ধর্মীয় ব্যক্তি।’

তিনি আরও বলেন, ‘তিনি সুপ্রিম লিডার হয়েছেন। কিন্তু তিনি একজন আয়াতুল্লাহও (শিয়া মুসলিমদের মধ্যে সর্বোচ্চ শিক্ষার অধিকারী) না। একই রকম ঘটনা ঘটেছিল তার বাবার সময়ও। কয়েক দশক আগে আলি খামেনি যখন সুপ্রিম লিডার হয়েছিলেন, তখন তিনি খুব বেশি পরিচিত ছিলেন না।’

আরো পড়ুন: ইরানে ‘অ্যাসিড বৃষ্টি’র শঙ্কা

সিএআইয়ের সাবেক প্রধান বলেছেন, অনেকে আশা করেছিল ইরানের নেতৃত্বে এমন একজন আসবেন যিনি আরও বেশি বাস্তববাদী হবেন এবং যুক্তরাষ্ট্রের দাবি দাওয়া যেমন—  পারমাণবিক কার্যক্রম এবং মিসাইল উৎপাদন বাদ দেওয়ার মতো বিষয়গুলো মেনে নেবেন।

তিনি বলেন, ‘কিন্তু এখন যা দেখা যাচ্ছে তা হবে না। যতক্ষণ না পর্যন্ত তিনি ক্ষমতা গ্রহণ করে দেখান তিনি আসলে কি করছেন।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর আজ সোমবার তার দ্বিতীয় ছেলে মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচন করেছে ইরান।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে

কৃষিমন্ত্রী শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে

ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ জন আটক

ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ জন আটক

হঠাৎ করেই রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ করেই রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App