×

আন্তর্জাতিক

ইরানের হুঁশিয়ারি

শত্রু এলে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:০৭ পিএম

শত্রু এলে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে

ছবি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

ইরানের মাটিতে কোনও বিদেশি স্থলবাহিনী প্রবেশ করলে তাদের ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। 

রোববার (৮ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সাহসী সেনারা যেকোনও শত্রুকে মোকাবিলা করতে প্রস্তুত।

খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ইরান যথেষ্ট সক্ষম। তিনি জোর দিয়ে বলেন, আমাদের অত্যন্ত সাহসী সেনারা শত্রুর অপেক্ষায় আছে। যারা ইরানের মাটিতে পা রাখবে, তাদের ধ্বংস করে দেওয়া হবে।

হাজার বছরের পুরোনো পারস্য সভ্যতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ইরান সব সময় নিজের ভূমি রক্ষা করেছে এবং ভবিষ্যতেও করবে।

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও স্থাপনাগুলোতে হামলার জন্য রাশিয়া ইরানকে তথ্য দিয়ে সহায়তা করছে বলে মনে করছেন মার্কিন গোয়েন্দারা। এ বিষয়ে সরাসরি কোনও তথ্য না দিলেও আরাঘচি বলেন, রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা নতুন কিছু নয়। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের খুব ভালো অংশীদারত্ব রয়েছে এবং তারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করছে। তবে আমার কাছে নির্দিষ্ট কোনও সামরিক তথ্য নেই।

আরো পড়ুন: ইরান সংকটে তুরস্কের হিসাব

আরাঘচি দাবি করেন, ইরান প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালাচ্ছে না। বরং তাদের লক্ষ্যবস্তু হলো সেসব দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনা। তিনি বলেন, আমরা কেবল পাল্টা আঘাত করছি। আমাদের প্রতিবেশীদের মাটিতে দুর্ভাগ্যবশত মার্কিন স্থাপনাগুলো অবস্থিত হওয়ায় তাদের যে অসুবিধা হয়েছে, তার জন্য প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ক্ষমা চেয়েছেন। আমাদের সংস্কৃতিতে ক্ষমা চাওয়া হলো মর্যাদা ও শক্তির লক্ষণ।

তিনি আরও বলেছেন, এই ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের জন্য মার্কিন প্রেসিডেন্টেরই উচিত এ অঞ্চলের মানুষের কাছে ক্ষমা চাওয়া।

আরো পড়ুন: জ্বালানি স্থাপনায় হামলা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে: ইরান

সাক্ষাৎকারে আব্বাস আরাঘচি স্পষ্ট করেছেন, তেহরান কেবল সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের স্থায়ী অবসান চায়। তবে কোনও আলোচনায় বসার আগে যারা এই আগ্রাসন শুরু করেছে, তাদের জবাবদিহি করতে হবে।

আরাঘচি বলেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আমাদের ওপর চাপিয়ে দিয়েছে। আমরা যা করছি তা আত্মরক্ষার বৈধ অধিকার। আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া প্রয়োজন।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App