×

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৪:৫১ পিএম

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস এই জয়কে ‘ঐতিহাসিক ও চূড়ান্ত বিজয়’ হিসেবে অভিহিত করেছে।

দীর্ঘ ১৫ বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে সরিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গড়তে যাচ্ছে বিজেপি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই ফলাফলকে ভারতের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছে।

এনডিটিভি জানায়, জয়ের পর মোদিকে অভিনন্দন জানান ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই ভারতীয় বার্তাসংস্থা আইএএনএসকে বলেন, ‘গত মাসের ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বের প্রশংসা করেছিলেন। এই ঐতিহাসিক ও চূড়ান্ত বিজয়ের জন্য তিনি মোদিকে অভিনন্দন জানিয়েছেন।’

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের এই জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতদিন রাজ্যটি মমতার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। বিবিসির মতে, এটি মোদির অন্যতম কঠিন এক দুর্গ জয়। দ্য গার্ডিয়ানের বিশ্লেষক রাহুল ভার্মা বলেন, এটি বিজেপির দীর্ঘ সাত বছরের পরিকল্পনার সফল পরিণতি। নিউইয়র্ক টাইমস বলেছে, দীর্ঘদিনের আঞ্চলিক ও বামঘেঁষা রাজনীতির এই রাজ্যে বিজেপির উত্থান ভারতের রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তনের ইঙ্গিত।

জয় নিশ্চিত হওয়ার পর নয়াদিল্লিতে সমর্থকদের উদ্দেশে নরেন্দ্র মোদি বলেন, ‘বাংলার ভাগ্যে নতুন অধ্যায় যুক্ত হয়েছে। এটি জনগণের শক্তির জয়। সুশাসনের রাজনীতিতে বিজেপি বিজয়ী হয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে আমি প্রণাম জানাই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৯

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৯

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ডিমের সঙ্গে যেসব খাবার এড়িয়ে চলবেন

ডিমের সঙ্গে যেসব খাবার এড়িয়ে চলবেন

সকালে পদোন্নতি, রাতেই বাতিল; পরদিন বরখাস্ত বিমান কর্মকর্তা

সকালে পদোন্নতি, রাতেই বাতিল; পরদিন বরখাস্ত বিমান কর্মকর্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App