×

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল যুদ্ধ

যুদ্ধে লিপ্ত সবগুলো পক্ষকে শান্তির আহ্বান জাতিসংঘের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৯:০৭ পিএম

যুদ্ধে লিপ্ত সবগুলো পক্ষকে শান্তির আহ্বান জাতিসংঘের

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধরত পক্ষগুলোকে যুদ্ধ থেকে পিছিয়ে এসে শান্তিকে একটি সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক।

ভলকার তুর্ক সাংবাদিকদের বলেন, ‘বিশ্ব এখন এই সংঘাত নিয়ন্ত্রণ আনার ও তার সমাপ্তির পদক্ষেপ দেখার জন্য অধীর অপেক্ষায় আছে। কিন্তু এর পরিবর্তে আমরা কেবল আরো বেশি উসকানিমূলক ও যুদ্ধংদেহী কথা, বোমাবর্ষণ, ধ্বংসলীলা, হত্যাকাণ্ড এবং উত্তেজনা বৃদ্ধি পেতে দেখছি, যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলছে।‘

তিনি আরো বলেন, ‘আমি সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোকে উত্তেজনা কমাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার ও শান্তিকে সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান অন্য রাষ্ট্রগুলোর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘তারা যেন সরাসরি সংশ্লিষ্ট পক্ষগুলোকে যুদ্ধ থেকে সরে আসার আহ্বান জানায়। বেসামরিক নাগরিকদের ওপর আরো বিভীষিকা ও ধ্বংসযজ্ঞ রোধ করতে হলে অবশ্যই শুভবুদ্ধির উদয় হতে হবে।’

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউইয়র্কে হয়ে গেলো তিনদিনের ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’

নিউইয়র্কে হয়ে গেলো তিনদিনের ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’

যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক সীমানা ছাড়িয়ে যাবে যুদ্ধ

যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক সীমানা ছাড়িয়ে যাবে যুদ্ধ

টাকার প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

টাকার প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

কলকাতায় বসছে যৌথ নদী কমিশনের বৈঠক

কলকাতায় বসছে যৌথ নদী কমিশনের বৈঠক আলোচনার কেন্দ্রে গঙ্গার পানিবণ্টন চুক্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App