×

আন্তর্জাতিক

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রতিবাদ রাশিয়া ও চীনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১২:০৭ পিএম

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রতিবাদ রাশিয়া ও চীনের

ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার সমালোচনা করেছেন রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা। মস্কো জানিয়েছে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ তারা পায়নি এবং বেইজিং এই যৌথ হামলা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে। খবর আল–জাজিরার।

চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই ইসরায়েলকে অবিলম্বে এ হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে, এমন কোনো প্রমাণ মস্কোর কাছে নেই।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারকে বলেছেন যে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা যখন ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ অর্জন করেছিল, ঠিক তখনই ইরানের ওপর এই হামলা চালানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াং ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে ফোনকলে বলেন, সামরিক পদক্ষেপের মাধ্যমে এই আলোচনা প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়েছে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হামলার বিরোধিতা করে চীন।

ওয়াং বলেন, সংঘাত যেন আরও ছড়িয়ে না পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেজন্য চীন অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানাচ্ছে। শক্তি প্রয়োগ করে প্রকৃত সমস্যার সমাধান সম্ভব নয়; বরং এটি নতুন সমস্যা সৃষ্টি করবে এবং দীর্ঘমেয়াদে মারাত্মক পরিণাম ডেকে আনবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ইরানে অবস্থানরত চীনা কর্মী ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে ওয়াংয়ের অনুরোধে গিডিয়ন সার সম্মতি জানিয়েছেন।

এর আগে সোমবার ওয়াং ইরান, ওমান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই সংঘাত নিয়ে আলোচনা করেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করে বলেছেন, ইরানের বিরুদ্ধে তাদের এই যুদ্ধ ঠিক সেই ফলাফলই বয়ে আনতে পারে, যা তারা প্রতিরোধ করতে চেয়েছিল। আর তা হলো পারমাণবিক অস্ত্রের বিস্তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App