ইরান-ইসরায়েল যুদ্ধ
ইরানে অভিযানে নিহত ৬ মার্কিন সেনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৯:২০ এএম
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান সংঘাতে অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
এদিকে, যুদ্ধ শুরু হওয়ার পর তৃতীয় দিনে ইরানে সাড়ে পাঁচশোর অধিক সামরিক ও বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার তথ্য দিচ্ছে রেডক্রস।
তবে নিহত মার্কিন সেনাদের নাম জানায়নি সেন্টকম। নিহত সেনাদের পরিবারকে তাদের মৃত্যুর খবর দেওয়ার পর ২৪ ঘণ্টা পর্যন্ত নাম প্রকাশ করা হবে না বলে জানিয়েছে তারা।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার যৌথ হামলা শুরু করে ইরানে। এর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে থাকা এসব সদস্যের মৃত্যুর খবর সোমবার রাতে দিল সেন্টকম। আগের দিন রোববার তিনজনের মৃত্যুর খবর দিয়েছিল সামরিক বাহিনীটি।
ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, “মার্কিন বাহিনী সম্প্রতি একটি স্থাপনা থেকে পূর্বে নিখোঁজ থাকা দুইজন সেবা সদস্যের দেহাবশেষ উদ্ধার করেছে, যে স্থাপনাটি ইরানের প্রাথমিক হামলার সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল।”
বিবৃতিতে বলা হয়, “প্রধান যুদ্ধ অভিযানগুলো এখনও চলছে। নিহতদের নিকটাত্মীয়দের অবহিত করার ২৪ ঘণ্টা না হওয়া পর্যন্ত তাদের পরিচয় গোপন রাখা হচ্ছে।”
সূত্র: আল জাজিরা
