×

আন্তর্জাতিক

ইরানে হামলা

ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা, আকাশসীমা বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৪ পিএম

ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা, আকাশসীমা বন্ধ

তেহরানে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ছবি সংগৃহীত

ইরানে ‘পূর্বনির্ধারিত’ হামলা শুরু করার পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল। এরপর স্থানীয় সময় শনিবার সকালে ইরানের হামলার শঙ্কায় ইসরায়েল তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। দেশটির পরিবহন মন্ত্রণালয় এ তথ্য হানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরান ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিশোধ নিতে পারে- এমন আশঙ্কায় ইসরায়েলি সরকার জরুরি অবস্থা ঘোষণা করে। 

আরো পড়ুনইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলি এক সূত্র সিএনএনকে জানিয়েছে, এই হামলা যুক্তরাষ্ট্র-ইসরায়েল সমন্বিতভাবে চালিয়েছে। 

ইরানের হামলার শঙ্কায় ইসরায়েল দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি হামলাটি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপককে লক্ষ্য করে চালানো হয়েছে। 

এছাড়া, ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জনগণকে কেবল দেশজুড়ে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দিয়েছে।

নতুন ঘোষিত বিধিনিষেধগুলোতে জনসমাবেশ, কর্মক্ষেত্রে যাওয়া এবং স্কুলে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।

ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। আজ সকালে এক জরুরি বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই অভিযানের ঘোষণা দেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাস বয়সী শিশুর মৃত্যু

কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাস বয়সী শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরো  তিন শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু

সরকারের ৭ দপ্তরের শীর্ষ পর্যায়ে রদবদল

সরকারের ৭ দপ্তরের শীর্ষ পর্যায়ে রদবদল

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App