×

আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে ডিম আমদানিতে নিষেধাজ্ঞা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ পিএম

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে ডিম আমদানিতে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশ থেকে ডিম আমদানির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসএফডিএ)। 

বার্তা সংস্থা গালফ নিউজ জানায়, এই দেশগুলোর পাশাপাশি আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ জারি করা হয়েছে। মূলত স্বাস্থ্যঝুঁকি এড়াতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সৌদি কর্তৃপক্ষ এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

সৌদি কর্তৃপক্ষ বলছে, ‘নিষেধাজ্ঞাভুক্ত দেশগুলোর তালিকা বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি ও মহামারি সংক্রান্ত হালনাগাদ তথ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত পর্যালোচনা করা হবে।’

গালফ নিউজ বলছে, ‘২০০৪ সাল থেকে ডিম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে আসছে সৌদি কর্তৃপক্ষ। ঝুঁকি মূল্যায়ন এবং প্রাণীজ রোগ সংক্রান্ত প্রতিবেদনের ভিত্তিতে তালিকা হালনাগাদ করে তারা।’

সৌদি আরবের জারি করা এই নিষেধাজ্ঞা তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, নেপাল ও আফগানিস্তান। আমদানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা পাওয়া দেশগুলোর মধ্যে আরও রয়েছে-চীন, জাপান, হংকং, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, মিয়ানমার ও লাওস। এছাড়া তালিকায় রয়েছে জার্মানি, যুক্তরাজ্য, বুলগেরিয়া, সার্বিয়া, স্লোভেনিয়া ও বসনিয়া-হার্জেগোভিনার মতো ইউরোপীয় দেশগুলো। মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের দেশগুলোর মধ্যে ইরান, ইরাক, ফিলিস্তিন, মিসর, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ঘানা, জিবুতি, নাইজার, ক্যামেরুন, বুরকিনা ফাসো ও কোত দিভোয়ারের ওপর এই বিধিনিষেধ বলবৎ করা হয়েছে। তালিকার অন্যান্য দেশগুলো হলো আজারবাইজান, কাজাখস্তান, মেক্সিকো ও মঙ্গোলিয়া।

এ নিষেধাজ্ঞাকে সাময়িক বলে আখ্যা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তারা স্পষ্ট করে জানিয়েছে, এ নিষেধাজ্ঞা তাপ প্রক্রিয়াজাত পোলট্রি মুরগির মাংস ও সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংকটে ধৈর্য্য-বিচক্ষণতার জন্য রাষ্ট্রপতিকে সুদানের প্রধানমন্ত্রীর সাধুবাদ

লন্ডনে সাক্ষাৎ সংকটে ধৈর্য্য-বিচক্ষণতার জন্য রাষ্ট্রপতিকে সুদানের প্রধানমন্ত্রীর সাধুবাদ

জামায়াত নেতার বাড়ি থেকে সরকারি চাল জব্দ

জামায়াত নেতার বাড়ি থেকে সরকারি চাল জব্দ

চলতি সপ্তাহে তিন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

চলতি সপ্তাহে তিন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বে গাফিলতিও দুর্নীতির অংশ

ডেপুটি স্পিকার শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বে গাফিলতিও দুর্নীতির অংশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App